মিরসরাইয়ে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে আনসার ভিডিপি কর্মকর্তা নিহত
মিরসরাইয়ে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে আনসার ভিডিপি কর্মকর্তা আলাউদ্দিন (৩৮) নিহত হয়েছেন।
আজ রোববার (৫ জুলাই) দুপুর ১২টায় মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সরকারি কাজ পরিদর্শনে যাওয়ার পথে আবুতোরাব রাস্তার মাথায় মোটরসাইকেল ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আলাউদ্দিন রামগতি উপজেলার কাশেম মিয়া বাড়ির আবুল কাশেমের ছেলে। তিনি চলতি বছরের শুরুতে মিরসরাই উপজেলায় আনসার ভিডিপি কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন।
জানা গেছে, রোববার দুপুরে আলাউদ্দিন মোটরসাইকেলযোগে মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সরকারি কাজ পরিদর্শনে যাওয়ার পথে অর্থনৈতিক অঞ্চল সড়কের আবুতোরাব এলাকায় মোটরসাইকেল-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে মিরসরাই সদরের সেবা আধুনিক হাসপাতালে নিয়ে আসা হয়। সেখান থেকে উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে গেছেন মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদেরসহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।
আরও পড়ুনমিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের বলেন, রোববার সকালে একটি তদন্তের কাজে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে যাচ্ছিল, পথিমধ্যে অটোরিকশার সাথে সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে, তারা আসলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক শুভ্রা দাশ বলেন, 'দুপুরে সড়ক দুর্ঘটনায় শিকার এক আনসার কর্মকর্তাকে নিয়ে আসা হয়েছে হাসপাতালে আসার আগে তার মৃত্যু হয়।'
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করে পুলিশ হেফাজতে হয়েছে। আনসার ভিডিপি কর্মকর্তার মরদেহ এখন হাসপাতালে রয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক




_medium_1783248735.jpg)
_medium_1783247602.jpg)

