কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শিবিরুল ইসলাম বলেন, ‘ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
ময়মনসিংহে ভাড়াটিয়া বাসায় ঢুকে যুবককে গলা কেটে হত্যা
ময়মনসিংহ নগরীতে ভাড়াটিয়া বাসায় ঢুকে রুবেল ওরফে কাইল্যা রুবেল নামে এক যুবককে পিটিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ রোববার (৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে রামকৃষ্ণ মিশন রোড এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ঘটনার সময় রুবেল তার ভাড়া বাসায় অবস্থান করছিলেন। এ সময় অজ্ঞাতপরিচয় কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ ঘরে ঢুকে প্রথমে বাঁশ দিয়ে মারধর করে। পরে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে তার মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।
চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় রুবেলকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের দাবি, নিহত রুবেল এলাকায় মাদকসেবী হিসেবে পরিচিত ছিলেন। তবে এই হত্যাকাণ্ড মাদকসংক্রান্ত বিরোধ, পূর্বশত্রুতা নাকি অন্য কোনো কারণে সংঘটিত হয়েছে—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনাকে ঘিরে এলাকায় নানা আলোচনা-সমালোচনা চলছে।
আরও পড়ুনখবর পেয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করে এবং তদন্ত শুরু করে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1783253355.jpg)



_medium_1783248735.jpg)

