ভিডিও রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৫ জুলাই, ২০২৬ ১১:২২ এএম

বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি নির্বাচনের ভোট গ্রহণ শুরু

বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি নির্বাচনের ভোট গ্রহণ শুরু, ছবি: দৈনিক করতোয়া।

শহর প্রতিনিধি (বগুড়া) : ব্যবসায়ীদের ঐতিহ্যবাহী সংগঠন বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি পরিচালনা পর্ষদের বহুল আলোচিত নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ রোববার (৫জুলাই) সকাল ১০টা থেকে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। এবারের নির্বাচনে দুইটি প্যানেল থেকে সভাপতি পদে ২জন, সহসভাপতি পদে ৪জন এবং পরিচালক পদে ২২জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সব মিলিয়ে ১২টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৮জন প্রার্থী।

চেম্বার সূত্রে জানা গেছে, সর্বশেষ ২০০৭ সালে সরাসরি ভোটে সভাপতি নির্বাচিত হন ফজলুর রহমান পাইকার। এরপর ২০০৯ সালে নেতৃত্বে পরিবর্তন আসে। ২০১৩ ও ২০১৭ সালে প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা ভোটেই নেতৃত্ব নির্ধারিত হয়। গত বছরের রাজনৈতিক পটপরিবর্তনের পর বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় প্রশাসক নিয়োগের মাধ্যমে নতুন নির্বাচন আয়োজনের উদ্যোগ নেওয়া হয়।

সরেজমিনে দেখা যায়, মহানগরের শহীদ টিটু মিলনায়তন সেজেছে সম্পূর্ণ ভোটের উৎসবের আবহে। অরুণোদয় গেইট দিয়ে প্রবেশ করে ভোটার ও নির্বাচন সংশ্লিষ্টদের যেতে হবে মিলনায়তনের ভেতরে। নিরবিচ্ছিন্নভাবে ভোটাধিকার প্রয়োগের সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান, নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোছা. আছিয়া খাতুন। ভোটার পরিচয়পত্র বিতরণ নিয়ে সৃষ্ট জটিলতা ও নির্বাচনি আইনশৃঙ্খলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সেলিম-এরশাদ প্যানেলের অভিযোগের ভিত্তিতে ভোটার পরিচয়পত্র বিতরণে দায়িত্ব অবহেলার জন্য বগুড়া চেম্বারের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানাকে ভোটের আইডি কার্ড বিতরণ কার্যক্রম থেকে অব্যাহতি প্রদান করে নতুন ছয়জনকে দায়িত্ব প্রদান করা হয়েছে, তারা ভোটকেন্দ্রের সামনে নির্ধারিত বুথে দায়িত্ব পালন করছেন। তিনিসহ আরও তিনজন কর্মকর্তা নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করছেন। এছাড়াও আইন-শৃঙ্খলার স্বাভাবিক রাখতে এবং যে কোন পরিস্থিতি মোকাবিলায় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ পুলিশ, ডিবি ও আনসারের ২৫ জন সদস্য দায়িত্ব পালন করছেন। চারটি ভিন্ন বুথ ও আটটি গোপন কক্ষে অনুষ্ঠিত হচ্ছে এবাবের বগুড়া চেম্বার অব কমার্সের পরিচালনা পর্ষদ নির্বাচনের ভোট। তিনি আরও জানান, ২০১৭ সালে পরিচালক পদে ভোট হয়েছিল এরপর এবারই পূর্ণাঙ্গ পরিচালনা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। 

সকাল ১০টা পর্যন্ত খোঁজ নিয়ে জানা যায়, মোট ১০৭৭ জন বৈধ তালিকাভুক্ত ভোটারের মধ্যে চার শতাধিক কার্ড বিতরণ করা হয়েছে। ভোট দিতে আসা কয়েকজন ভোটারের সাথে কথা বলে জানা যায়, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী কোন প্রার্থীই আগে বগুড়া চেম্বার পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন না, ভোটা গ্রহণ ও ফলাফল ঘোষণার পর বগুড়া চেম্বার অব কমার্স পেতে যাচ্ছে সম্পূর্ণ নতুন একটি পরিচালনা পর্ষদ বলে জানিয়েছেন প্যানেল দুইটি থেকে প্রতিদন্দ্বীতাকারী পরিচালক ও ভোটাররা।

আরও পড়ুন

প্রতিদ্বন্দ্বিতাকারী প্যানেল দুইটির মধ্যে হিরু-বাদল পরিষদের সহসভাপতি পদের প্রার্থী হামিদুল হক চৌধুরী হিরু বলেন, নির্বাচন পরিচালনা কমিটির সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করছি, আশা করি ভোটারবৃন্দ সুশৃঙ্খলভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করে ঘরে ফিরবেন।সেলিম-এরশাদ পরিষদের সভাপতি প্রার্থী সেলিম রেজা বলেন, গতদিন কিছু অনাকাঙ্খিত ও ভুল বোঝাবুঝির বিষয়ের সুন্দর নিষ্পত্তি হয়েছে, সার্বিক নির্বাচনি পরিবেশে আমরা সন্তুষ্ট। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেনাল্টিতে ফ্রান্সকে কোয়ার্টারে নিলেন এমবাপে

ব্রাজিলের শৈল্পিক সাম্বা, নাকি নরওয়ের রুদ্র তাণ্ডব

বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি নির্বাচনের ভোট গ্রহণ শুরু

সরকার সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ

সকালের মধ্যে ঢাকাসহ ১৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা

র‍্যাগিংয়ের দায়ে জাবির ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার