ভিডিও শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৪ জুলাই, ২০২৬ ১১:২১ পিএম

বগুড়ার দুপচাঁচিয়ায় মাদকসেবীর ৬ মাসের কারাদন্ড

বগুড়ার দুপচাঁচিয়ায় মাদকসেবীর ৬ মাসের কারাদন্ড

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া উপজেলায় ভ্রাম্যমাণ আদালত মাদকসেবী সেলিম প্রামনিক (৪২) কে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডসহ ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছে। অনাদায়ে আরো ৪৫ দিন কারাদন্ডে দন্ডিত করেছে। আজ শনিবার (৪ জুলাই) উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এসিল্যান্ড তৌহিদুল ইসলাম এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা গেছে, ঘটনার দিন বেলা সারে ১১টায় গোপন সূত্রে খবর পেয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এসিল্যান্ড তৌহিদুল ইসলাম পুলিশ ফোর্সসহ উপজেলার ধাপ সুখানগাড়ী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ধাপ সুখানগাড়ী গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে সেলিম প্রামনিক (৪২) কে গাঁজা সেবনের সময় আটক করে।

আরও পড়ুন

পরে ভ্রাম্যমাণ আদালত মাদক সেবনের অভিযোগে তাকে উক্ত দন্ড প্রদান করেন। থানা অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান জানান, দন্ডপ্রাপ্ত আসামিকে আজ শনিবার (৪ জুলাই) বগুড়া হাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার দুপচাঁচিয়ায় মাদকসেবীর ৬ মাসের কারাদন্ড

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে ভারতীয় নারীর লাশ

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বগুড়ায় ১১ দলীয় ঐক্য’র গণমিছিল

১৭ বছর পর রোববার বগুড়া চেম্বারের অংশগ্রহণমূলক নির্বাচন

সিরাজগঞ্জের রায়গঞ্জে ১৮৫ বিদ্যালয়ের ১১২টি  চলছে ভারপ্রাপ্ত দিয়ে : প্রধান শিক্ষক সংকট

মোহাম্মদ আলী হাসপাতালে আধুনিক চিকিৎসা দিতে সকল সহযোগিতা দেওয়া হবে : রেজাউল করিম বাদশা এমপি