ভিডিও শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৩ জুলাই, ২০২৬ ০৩:৩১ পিএম

প্রিয় তারকাকে এক নজর দেখতে এফডিসির সামনে জনতার ঢল

সংগৃহীত,প্রিয় তারকাকে এক নজর দেখতে এফডিসির সামনে জনতার ঢল

বিনোদন ডেস্ক : বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) প্রাঙ্গণে শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ দেখা যাচ্ছে। প্রিয় তারকাদের একনজর দেখতে এফডিসির মূল ফটকের সামনে সকাল থেকেই জড়ো হন অসংখ্য ভক্ত ও উৎসুক মানুষ।

দুপুর গড়াতেই সেই ভিড় আরও বেড়ে যায়। গেটের সামনে অপেক্ষমাণ দর্শনার্থীদের চোখ ছিল এফডিসিতে প্রবেশ ও বের হওয়া শিল্পীদের দিকে।


কোনো তারকার গাড়ি গেটের সামনে এলেই মুহূর্তের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ছড়িয়ে পড়ে। ভক্তরা মোবাইল ফোনে ছবি ওভিডিও ধারণ করেন। অনেকেই হাত নেড়ে শুভেচ্ছা জানান, আবার কেউ প্রিয় শিল্পীর নাম ধরে ডাকতে থাকেন।

নিরাপত্তাকর্মীরা শৃঙ্খলা বজায় রাখতে কাজ করলেও দর্শনার্থীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
অনেক দর্শনার্থী জানান, শুধু নির্বাচন নয়, একসঙ্গে এত চলচ্চিত্র তারকাকে দেখার সুযোগ খুব কমই আসে। তাই দূর-দূরান্ত থেকে তারা এফডিসিতে এসেছেন।

গেটের বাইরে উপস্থিত এক দর্শনার্থী মামুন বলেন, ‘ছোটবেলা থেকেই সিনেমার শিল্পীদের টেলিভিশন ও বড় পর্দায় দেখে আসছি। আজ তাদের কাছ থেকে দেখার সুযোগ পেয়ে খুব ভালো লাগছে।’

আরেক দর্শনার্থী মুন্না বলেন, ‘শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে এফডিসিতে উৎসবের পরিবেশ তৈরি হয়েছে। এত শিল্পী একসঙ্গে দেখতে পেরে আমরা আনন্দিত।’

দিনভর শিল্পীদের আগমন-প্রস্থান, ভক্তদের উচ্ছ্বাস, গণমাধ্যমকর্মীদের ব্যস্ততা এবং নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে এফডিসির প্রধান ফটক পরিণত হয় এক প্রাণবন্ত মিলনস্থলে। নির্বাচন ঘিরে এই আয়োজন আবারও প্রমাণ করেছে, চলচ্চিত্রের প্রতি মানুষের ভালোবাসা এখনও অটুট। প্রিয় তারকাদের এক ঝলক দেখতেই ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতেও রাজি থাকেন অসংখ্য চলচ্চিত্রপ্রেমী।

আরও পড়ুন

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৫-২৭ মেয়াদের নির্বাচনকে ঘিরে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (এফডিসি) প্রাঙ্গণে ছিল উৎসবমুখর পরিবেশ। ভোটগ্রহণ চলার পাশাপাশি প্রিয় তারকাদের একনজর দেখতে এফডিসির মূল ফটকের সামনে সকাল থেকেই জড়ো হয়েছেন অসংখ্য ভক্ত ও উৎসুক মানুষ।

ভোটকেন্দ্রে একের পর এক প্রবেশ করেন চলচ্চিত্রের প্রবীণ ও নবীন শিল্পীরা। তাদের আগমনকে ঘিরে ফটকের বাইরে সাধারণ মানুষের মধ্যে দেখা যায় বাড়তি উচ্ছ্বাস। অনেকেই মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করেন। আবার কেউ কেউ প্রিয় শিল্পীদের এক ঝলক দেখেই সন্তুষ্ট।

নিরাপত্তা নিশ্চিত করতে এফডিসির প্রবেশপথে অতিরিক্ত নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়। ভোটার ছাড়া অন্য কাউকে ভোটকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি। ফলে ফটকের বাইরেই অবস্থান নেন দর্শনার্থী ও ভক্তরা।

এবারের নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকে শিল্পীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। জুমার নামাজের বিরতির পর আবারও ভোটগ্রহণ শুরু হলে ভোটারদের উপস্থিতি আরও বাড়ে।

শিল্পীদের ভোট উৎসবকে ঘিরে একদিকে যেমন ভোটকেন্দ্রে ছিল নির্বাচনী ব্যস্ততা, অন্যদিকে এফডিসির বাইরে প্রিয় তারকাদের দেখতে ভক্তদের ভিড় পুরো এলাকাকে করে তোলে প্রাণবন্ত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিয় তারকাকে এক নজর দেখতে এফডিসির সামনে জনতার ঢল

দেশের ৬ বিভাগে ভারী বৃষ্টির আভাস

খামেনির শেষ বিদায়ে ছয় দিনের আনুষ্ঠানিকতায় যা যা থাকছে  

মেয়রের মাতৃত্বকালীন ছুটি নিয়ে দেশজুড়ে বিতর্ক

বিএফডিসিতে চলছে চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন

পাকিস্তানের বেলুচিস্তানে খাদে যাত্রীবাহী বাস, নিহত অন্তত ৪০