দুই মেয়ে’কে নিয়ে শম্পা নিজামের ‘বাপের বাড়ি শ্বশুর বাড়ি’
অভি মঈনুদ্দীন ঃ শম্পা নিজাম, বাংলাদেশের নাট্যাঙ্গনের এই সময়ের মায়ের চরিত্রে অভিনয় করা শিল্পীদের মধ্যে অন্যতম ব্যস্ত একজন অভিনেত্রী। ২০০৫ সালে গোলাম সোহরাব দোদুলের ‘কৃষ্ণ গহব্বর’ নাটকে অভিনয়ের মধ্যদিয়ে অভিনয় অঙ্গনে শম্পা নিজামের যাত্রা শুরু হয়। এরপর থেকে তিনি নিয়মিত অভিনয় করে যাচ্ছেন। এই সময়ে তিনি বহু খণ্ড নাটকে, ধারাবাহিক নাটকে নিয়মিত অভিনয় করছেন। ভীষণ চুপচাপ আর শান্ত স্বভাবের এই গুনী অভিনেত্রী নীরবে নিভৃতে শুধু তার পেশাগত কাজ অর্থাৎ অভিনয়টাই করে যেতে ভালোবাসেন।
এরইমধ্যে তিনি এই প্রজন্মের দর্শকপ্রিয় দুই অভিনেত্রী ফারজানা আহসান মিহি ও মুনমুন আহমেদ মুনের সঙ্গে একটি নাটকে অভিনয় করেছেন।
নাটকের নাম ‘বাপের বাড়ি শ্বশুর বাড়ি’। নাটকটির গল্প ভাবনা প্রজন্মের জনপ্রিয় অভিনেতা জামিল হোসেনের। রচনা করেছেন জামিল’স জু টিম। নাটকটি নির্মাণ করেছেন আরিফুর রহমান রাহুল। নাটকটিতে শম্পা নিজামের দুই মেয়ের চরিত্রে অভিনয় করেছেন মিহি ও মুন। মিহির বিপরীতে অভিনয় করেছেন তন্ময় সোহেল এবং মুনমুনের বিপরীতে অভিনয় করেছেন জামিল হোসেন।
এরইমধ্যে নাটকটি গত ২৭ জুন ‘জামিল’স জু’ ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। নাটকটি প্রচারের পর দর্শকের মধ্যে বেশ সাড়া পড়েছে।
আরও পড়ুননাটকটিতে অভিনয় করা প্রসঙ্গে শম্পা নিজাম বলেন,‘ এর আগেও অনেক নাটকে অভিনয় করে বেশ সাড়া পেয়েছি আমি। তবে এই নাটকে অভিনয় করে যেন আরো বেশি সাড়া পাচ্ছি। এর কয়েকটি কারণ আছে। নাটকটির গল্পটা খুবই সুন্দর। নাটকে আমার দুই মেয়ের চরিত্রে মিহি ও মুন দারুণ অভিনয় করেছে। এছাড়াও এই সময়ের দুই জনপ্রিয় অভিনেতা জামিল ও তন্ময় থাকাতে নাটকটি যেন এক অন্যরকম প্রাণ পেয়েছে। সবমিরিয়ে সবাই এতো স্বতঃস্ফুর্ত অভিনয় করেছে যে দর্শকের মধ্যে নাটকটি বেশ সাড়া ফেলেছে। ধন্যবাদ জামিলকে আমাকে এই নাটকে যুক্ত রাখার জন্য।’
মুনমুন বলেন, ‘নাটকটি আগে একটি টিভি চ্যানেলে প্রচারের পর ইউটিউবে প্রচারে এলো কয়েকদিন আগেই। নাটকটি প্রচারের পর থেকে বেশ ভালো সাড়া পাচ্ছি। এর মূল কারণ গল্প। দর্শকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা যে তারা আমাদের নাটকগুলো প্রবল আগ্রহ নিয়ে উপভোগ করেন।’
মন্তব্য করুন

নিউজ ডেস্ক



_medium_1782992786.jpg)




