ভিডিও বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০২ জুলাই, ২০২৬ ০৬:১৮ পিএম

বুরকিনা ফাসোতে সেনা অভিযানে নিহত ৪ শতাধিক

বুরকিনা ফাসোতে সেনা অভিযানে নিহত ৪ শতাধিক, ছবি সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : বুরকিনা ফাসোতে সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে পরিচালিত সেনা অভিযানে চার শতাধিক সন্ত্রাসী নিহত হয়েছে। গত মঙ্গলবার বেশ কয়েকটি সামরিক অবস্থানে সমন্বিত হামলা চালায় সশস্ত্র সন্ত্রাসীরা। এসব হামলা প্রতিহত করে সেনাবাহিনী।

এক বিবৃতিতে সেনাবাহিনী জানায়, গত ৩০ জুন সিরবা অঞ্চলের গায়েরি এবং লিপতাকো অঞ্চলের সোলহান ও সেব্বা এলাকায় সশস্ত্র সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষ হয়। বিবৃতিতে দাবি করা হয়, ফ্রান্সের সমর্থনপুষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলো এই হামলাগুলো চালিয়েছে। এর আগে সরকার ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছিল।

সেনাবাহিনীর তথ্যমতে, বিমান বাহিনীর সহায়তায় স্থল ইউনিটগুলো তাৎক্ষণিকভাবে এই হামলার জবাব দিয়েছে। বিবৃতিতে বলা হয়, লক্ষ্যবস্তুতে চালানো পাল্টা হামলায় চার শতাধিক সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে। সেই সঙ্গে ২৫০টিরও বেশি মোটরসাইকেল, বিভিন্ন ক্যালিবারের ৩৫৩টি অস্ত্র, গোলাবারুদ ও যোগাযোগ সরঞ্জামসহ বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা সম্ভব হয়েছে। সেনাবাহিনী আরো জানায়, এই অভিযানে তাদের তিনজন সদস্য নিহত হয়েছেন।

আরও পড়ুন

বিবৃতিতে বলা হয়, যারা পালিয়ে গেছে তাদের খুঁজে বের করতে এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে অভিযান অব্যাহত রয়েছে। সূত্র : আনাদোলু

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুরকিনা ফাসোতে সেনা অভিযানে নিহত ৪ শতাধিক

‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

টাঙ্গাইলে পাটক্ষেতে গাঁজা চাষ, গ্রেপ্তার ১

দাম কমলো এলপিজি সিলিন্ডারের

ময়মনসিংহে পরীক্ষা শুরুর কয়েক ঘণ্টা আগে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

এমসিকিউ যেটা পারিনি আন্দাজে দাগিয়েছি : এইচএসসি পরীক্ষা নিয়ে বগুড়ার শিক্ষার্থী