খুলনায় যুবক গুলিবিদ্ধ, হাসপাতালে ভর্তি
খুলনার লবণচরা থানার আশিবিঘা এলাকায় মো. রাতুল শেখ (২৩) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন।
আজ বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ রাতুল উত্তর হরিণটানা এলাকার বাসিন্দা শের আলীর ছেলে। গুলিতে তার ডান পায়ে আঘাত লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
আরও পড়ুনলবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মোশারফ হোসেন জানান, নিজেদের মধ্যে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক







