ভিডিও বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০১ জুলাই, ২০২৬ ০৯:২৯ পিএম

বগুড়ায় জুলাই শহীদের কবর জিয়ারত করেছে ছাত্রশিবির

বগুড়ায় জুলাই শহীদের কবর জিয়ারত করেছে ছাত্রশিবির

শহর প্রতিনিধি (বগুড়া) : জুলাই আন্দোলনের অন্যতম শহীদ জুনায়েদ ইসলাম রাতুলের আত্মার মাগফিরাত কামনায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া শহর শাখার উদ্যোগে কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১ জুলাই) বাদ যোহর বগুড়ার ঐতিহ্যবাহী নামাজগড় আঞ্জুমান-ই-গোরস্থানে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে ছাত্রশিবির শহর শাখার নেতৃবৃন্দ, স্থানীয় দায়িত্বশীল ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় শহীদ জুনায়েদ ইসলাম রাতুলের বাবা ও দাদাও উপস্থিত ছিলেন এবং স্মৃতিচারণমূলক আবেগঘন বক্তব্য দেন।

জোহরের নামাজের পর উপস্থিত সবাই শহীদ রাতুলের কবর জিয়ারত করেন। পরে জুলাই আন্দোলনের সকল শহীদের রূহের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ছাত্রশিবির বগুড়া শহর শাখার সভাপতি শফিকুল ইসলাম বলেন, “শহীদ জুনায়েদ ইসলাম রাতুলসহ জুলাই আন্দোলনের সকল শহীদের রক্ত ও আত্মত্যাগ এ দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের ত্যাগ ও অবদান ছাত্রসমাজ এবং দেশবাসী শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”

আরও পড়ুন

তিনি আরও বলেন, শহীদদের স্মৃতি সংরক্ষণ এবং তাঁদের আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যা ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা হবে। শহীদ রাতুলের বাবা তাঁর বক্তব্যে বলেন, “আমার সন্তানের মতো দেশের সকল শহীদ সন্তানের হত্যার বিচার দ্রুত বাস্তবায়ন হোক এটাই আমাদের পরিবারের প্রত্যাশা।”

অনুষ্ঠানের শেষ পর্বে উপস্থিত সবাই শহীদদের আত্মত্যাগের আদর্শ ধারণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং বিশেষ দোয়ার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় জুলাই শহীদের কবর জিয়ারত করেছে ছাত্রশিবির

চট্টগ্রামে যুবককে গুলি করে হত্যা

জুলাই মাসে ১১ কার্গো এলএনজি কিনছে সরকার

শ্রীপুরে বনকর্মীদের ওপর হামলা ঘটনায় দুই নারী গ্রেপ্তার

গাইবান্ধার সাঘাটায় স্বধর্মে ফেরায় গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ

বগুড়ার আদমদীঘিতে আটক মাদরাসা শিক্ষককের বিরুদ্ধে সাইবার আইনে মামলা