ভিডিও বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০১ জুলাই, ২০২৬ ০৮:৫৮ পিএম

বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার বাজেট ঘোষণা

বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার বাজেট ঘোষণা

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৬৬ কোটি ৩৩ লাখ ৯৩ হাজার ২০৮ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। নন্দীগ্রাম পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরা এ বাজেট ঘোষণা করেন।

আজ বুধবার (১ জুলাই) বিকেলে পৌরসভার সভাকক্ষে পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরার সভাপতিত্বে বাজেট ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ইকবার মাহমুদ লিটন, উপজেলা প্রকৌশলী নুর নবী খাঁন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা এসএম সারওয়ার জাহান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুশান্ত কুমার ঘোষ, নন্দীগ্রাম পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদ, হিসাবরক্ষণ কর্মকর্তা আব্দুল মান্নান ও উপসহকারী প্রকৌশলী সালমা খাতুন। এসময় পৌরসভার অন্যান্যা কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার বাজেট ঘোষণা

মাদারীপুরে নকল সিগারেট জব্দ, কাভার্ড ভ্যানসহ আটক ৩

কুমিল্লায় সন্তান হত্যার অভিযোগে বাবা-মাসহ গ্রেপ্তার ৩

দুই বাংলার জনপ্রিয় মুখ জয়ার জন্মদিন আজ

বগুড়া মহানগরে সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান

প্রতারণা মামলায় এসএমপির সহকারী কমিশনার সোহেল কারাগারে