ভিডিও বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০১ জুলাই, ২০২৬ ০৯:২৩ পিএম

শ্রীপুরে বনকর্মীদের ওপর হামলা ঘটনায় দুই নারী গ্রেপ্তার

শ্রীপুরে বনকর্মীদের ওপর হামলা ঘটনায় দুই নারী গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুরে বেদখল হওয়া বনভূমি উদ্ধার অভিযানে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার ঘটনায় করা মামলায় দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার (১ জুলাই) সকালে ঢাকা বিভাগীয় উপ বন কর্মকর্তা বশিরুল আল মানুষ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আহত কর্মীদের খোঁজ খবর নেন।

এর আগে মঙ্গলবার (৩০ জুন) রাতে হামলার ঘটনায় সাতখামাইর বিটের বিট কর্মকর্তা (ফরেস্টার) বিপ্লব হোসেন বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েক আসামি করে শ্রীপুর থানায় একটি মামলা করেন। পরে রাতেই অভিযান চালিয়ে ওই দুই নারীকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তাকৃতরা হলেন মোছা. সালমা আক্তার ও মোছা. আম্বিয়া খাতুন।অন্য আসামীরা এখনো পলাতক রয়েছে।

আহত শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা মোখলেছুর রহমান রিপন বলেন, মঙ্গলবার দুপুরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের ডোমবাড়িচালা এলাকায় সংরক্ষিত বনভূমিতে গড়ে ওঠা একটি অবৈধ স্থাপনা উচ্ছেদে যায় বন বিভাগের একটি দল। এ সময় তাদের ওপর হামলায় রেঞ্জ কর্মকর্তাসহ বন বিভাগের অন্তত ১৫ জন কর্মকর্তা-কর্মচারী আহত হন। হামলায় বন বিভাগের একটি সরকারি গাড়িও ভাঙচুর করা হয়।

আরও পড়ুন

শ্রীপুর সদর বিট অফিসার আকতার হোসেন জানান, আমাদের রেঞ্জ কর্মকর্তার ডান পা ভেঙে গেছে। তিনি এখন গাজীপুর শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার পা প্লাস্টার করা হয়েছে। সময় লাগবে ভালো হতে।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহীনুর আলম বলেন, হামলার ঘটনায় মঙ্গলবার মামলা হয়েছে। ইতোমধ্যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই মাসে ১১ কার্গো এলএনজি কিনছে সরকার

শ্রীপুরে বনকর্মীদের ওপর হামলা ঘটনায় দুই নারী গ্রেপ্তার

গাইবান্ধার সাঘাটায় স্বধর্মে ফেরায় গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ

বগুড়ার আদমদীঘিতে আটক মাদরাসা শিক্ষককের বিরুদ্ধে সাইবার আইনে মামলা

সিরাজগঞ্জের এনায়েতপুরে নিখোঁজ দুই স্কুলছাত্রের সন্ধানের দাবিতে মানববন্ধন, গ্রেফতার ২

গরু পালন করেই কোটিপতি বগুড়ার রবিউল-রুমি দম্পতি