ভিডিও বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০১ জুলাই, ২০২৬ ০৭:০০ পিএম

ভারতে এক্সপ্রেসওয়েতে স্লিপার বাসে আগুনে নিহত ৭

ভারতে এক্সপ্রেসওয়েতে স্লিপার বাসে আগুনে নিহত ৭, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাজস্থানে একটি এক্সপ্রেসওয়েতে স্লিপার বাসের সঙ্গে একটি ট্রেইলারের সংঘর্ষে স্লিপার বাসসহ ট্রাকটিকে আগুন ধরে যায়। এ ঘটনায় সাতজন নিহত এবং ২২ জন যাত্রী আহত হয়েছে। বুধবার (১ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রাজস্থানের দৌসার কাছে দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে মঙ্গলবার রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এসময় বাসটি ঋষিকেশ থেকে মধ্যপ্রদেশের ইন্দোরের দিকে দ্রুতগতিতে যাচ্ছিল। বাসটি প্রথমে একটি ট্রেইলারের সঙ্গে ধাক্কা খায়। এরপর দুটি যানবাহনেই আগুন ধরে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, যানবাহন দুটি ভয়াবহ আগুনে জ্বলছে এবং যাত্রীরা সাহায্যের জন্য চিৎকার করছে। কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার সময় বাসের ওপরের তলার যাত্রীরা নিচে ছিটকে পড়ে। এসময় পাঁচজন যাত্রী অগ্নিদগ্ধ হয়ে এবং দুজন মাথায় আঘাত পেয়ে মারা যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনার সময় অধিকাংশ যাত্রীই ঘুমিয়ে ছিল। খবর পেয়ে দমকল বিভাগ আগুন নিয়ন্ত্রণে আনা এবং যাত্রীদের উদ্ধারে ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের অধিকাংশই নারী ও শিশু। তাদের চিকিৎসার জন্য দৌসা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন

এনডিটিভি জানিয়েছে, দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে পুলিশের ধারণা, বাসচালক ঘুমিয়ে পড়েছিল। বাসটির অতিরিক্ত গতিকেও দুর্ঘটনার একটি সম্ভাব্য কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, উদ্ধারকারী দল ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছাতে দেরি করেছে। আগুন লাগার প্রায় এক ঘণ্টা পর বাসে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করা হয়। সূত্র : এনডিটিভি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে এক্সপ্রেসওয়েতে স্লিপার বাসে আগুনে নিহত ৭

ব্রাজিলকেই ফেভারিট মানছেন হালান্ড

স্মার্টকার্ড হাতে পেয়েছেন ৭ কোটি ৩৬ লাখ নাগরিক

সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে: দুদক সচিব

মুক্তির জন্য শুভ কামনা

এরদোয়ানকে শান্ত হওয়ার পরামর্শ নেতানিয়াহু