ভিডিও বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০১ জুলাই, ২০২৬ ০৬:৪৩ পিএম

পাকিস্তানে ড্রোন ও বিমান হামলা চালাল আফগানিস্তান

পাকিস্তানে ড্রোন ও বিমান হামলা চালাল আফগানিস্তান, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তান থেকে ছোড়া চারটি ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান। দেশটির সামরিক বাহিনী এ দাবি করেছে। অন্যদিকে আফগানিস্তান দাবি করেছে, পাকিস্তারের ভেতরে কথিত আইএস (দায়েশ) ঘাঁটিতে সফল বিমান হামলা চালানো হয়েছে। 

বুধবার পাকিস্তান সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার বেলুচিস্তান প্রদেশে আফগান নিরাপত্তা বাহিনীর পাঠানো চারটি সাধারণ ধরনের ড্রোন তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত শনাক্ত করে ধ্বংস করে। পাকিস্তানের অভিযোগ, আফগান ভূখণ্ডে সক্রিয় সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সমর্থন দেওয়ার অংশ হিসেবে এসব ড্রোন পাঠানো হয়েছিল। বিবৃতিতে আরও বলা হয়, আফগান তালেবান যদি পাকিস্তানের বিরুদ্ধে উসকানিমূলক কর্মকাণ্ড চালিয়ে যায়, তবে তার কঠোর জবাব দেওয়া হবে এবং এর মূল্য তাদের চুকাতে হবে।

অন্যদিকে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপমুখপাত্র সিদ্দিকুল্লাহ নুসরাত জানান, আফগান বিমান বাহিনী পাকিস্তারের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশে কথিত দায়েশের ঘাঁটিতে নির্ভুল বিমান হামলা চালিয়েছে। এতে জঙ্গি সংগঠনটির ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে নুসরাত বলেন, হামলাগুলো অত্যন্ত নিখুঁতভাবে পরিচালিত হয়েছে এবং এতে কোনো বেসামরিক নাগরিক হতাহত হননি।

আরও পড়ুন

সম্প্রতি পাকিস্তানের করাচিতে একটি নিরাপত্তা স্থাপনায় জঙ্গি হামলার পর ইসলামাবাদ আফগানিস্তানের ভেতরে কথিত সন্ত্রাসী ঘাঁটিতে বিমান হামলা চালায়। এরপর থেকেই দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা বেড়েছে। খবর : আনাদোলু এজেন্সি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইফোন ১৮ প্রো’র গোপন তথ্য ফাঁস !

পাকিস্তানে ড্রোন ও বিমান হামলা চালাল আফগানিস্তান

আবুল খায়ের গ্রুপে নিয়োগ, ২৪ বছর হলেই আবেদনের সুযোগ

মেসি আরও গোল করুক, আমার চাই বিশ্বকাপ : এমবাপ্পে

ইরানে আবারও হামলার হুমকি নেতানিয়াহু

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় নারী পোশাক শ্রমিকের মৃত্যু