ভিডিও বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০১ জুলাই, ২০২৬ ০৬:১৭ পিএম

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে নিহত ১৪ শিশু

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে নিহত ১৪ শিশু, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের পাঞ্জাব রাজ্যের রাজধানী লাহোরে একটি কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ জন শিশু আহত নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও বেশ কয়েকজন। এই শিশুদের সবাই সেই কোচিং সেন্টারের শিক্ষার্থী ছিল। গতকাল মঙ্গলবার লাহোরের খানা এলাকায় ঘটেছে এই মর্মান্তিক ঘটনা। 

পাঞ্জাব রাজ্য সরকারের স্বাস্থ্যমন্ত্রী খাজা ইমরান নাজির পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজকে জানান, ছাদ ধসের সময় মোট ৩০ জনেরও বেশি শিক্ষার্থী ছিল সেই কোচিং সেন্টারটিতে। ধসের জেরে সবাই কমবেশি আহত হয়েছে। তাদের মধ্যে অপেক্ষাকৃত বেশি আহত ২০ জন শিশুকে উদ্ধার করে খানা তহসিল হেডকোয়ার্টার (টিএইচকিউ) হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। হাসপাতলে আনার পর ১৪ জন শিশুকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেছেন। বাকি ৬ জনের মধ্যে ৪ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছে, দু’জনকে চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।  

পুলিশ সূত্রে জানা গেছে, একতলা ভবনটিতে দোতলা নির্মাণের কাজ চলছিল। যখন ছাদ ধসে পড়ে, সে সময় একতলায় শিক্ষার্থীদের ক্লাস চলছিল। এ ঘটনায় ওই ভবনের মালিকসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সূত্র : জিও নিউজ

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে নিহত ১৪ শিশু

জামালপুরে বিচারক দম্পতির বাসায় দুঃসাহসিক চুরি!

নাগরিক সমস্যা সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর করবেন না : জামায়াত আমির

টাঙ্গাইলে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিক্ষোভ

ঈদগাঁওতে মদ ও জুয়ার আসর থেকে বিএনপি নেতাসহ আটক ৬

সরকার টিকতে চাইলে হাদি হ/ত্যা’র বি’চা’র করতে হবে : মঞ্চ ২৪