ভিডিও বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০১ জুলাই, ২০২৬ ০৪:৪৫ পিএম

ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য ৬০০ কেজি আম পাঠাল পররাষ্ট্র মন্ত্রণালয়

সংগৃহীত,ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য ৬০০ কেজি আম পাঠাল পররাষ্ট্র মন্ত্রণালয়

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার জন্য শুভেচ্ছা উপহার হিসেবে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় জাতের আম্রপালি ও হাঁড়িভাঙ্গা আম পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (৩০ জুন) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমগুলো ভারতের আগরতলায় নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনের কাছে হস্তান্তর করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য মোট ১২০ কার্টন আম পাঠানো হয়েছে। প্রতি কার্টনে ৫ কেজি করে মোট ৬০০ কেজি আম রয়েছে। উপহারের সব আমই আম্রপালি ও হাঁড়িভাঙ্গা জাতের।

আখাউড়া কাস্টমস ও বন্দর সূত্র জানায়, একটি পিকআপ ভ্যানে করে দুপুরে আমগুলো আখাউড়া স্থলবন্দরে আনা হয়।

আরও পড়ুন

পরে কাস্টমসের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট শোয়েব ট্রেড ইন্টারন্যাশনালের তত্ত্বাবধানে সেগুলো সীমান্ত পেরিয়ে ভারতের আগরতলায় পাঠানো হয়।

সংশ্লিষ্টরা জানান, আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনের মাধ্যমে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা এবং রাজ্যের অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে উপহারের আমগুলো পৌঁছে দেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য ৬০০ কেজি আম পাঠাল পররাষ্ট্র মন্ত্রণালয়

৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আশঙ্কা

সাতক্ষীরার তালায় বাসের চাপায় স্কুলছাত্র নিহত, আহত শিক্ষক বাবা

প্রচলিত নিরাপত্তা নয়, ডিজিটাল সক্ষমতাই ভবিষ্যতের মূল শক্তি

টেকনাফের পাহাড়ে যৌথ অভিযান, ফেনীর ৩ তরুণসহ অপহৃত ৪ জন উদ্ধার

রেজাল্ট খারাপ করলে শিক্ষার্থীরা পরীক্ষার খাতাও চেক করতে পারবে : শিক্ষামন্ত্রী