নারায়ণগঞ্জে আগুনে পুড়ল ঝুটের গোডাউন, ক্ষতি ৪০ লাখ টাকা
নারায়ণগঞ্জের দক্ষিণ সস্তাপুরের শিবু মার্কেট এলাকায় অগ্নিকাণ্ডে একটি ঝুটের গোডাউন ও চায়ের দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় কেউ আহত হননি।
আজ বুধবার (১ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে শিবু মার্কেট মডার্ন ফায়ার স্টেশনের সদস্যরা তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পরে নারায়ণগঞ্জ ফায়ার স্টেশনের সদস্যদের সহযোগিতায় মোট পাঁচটি ইউনিট আগুন নেভানোর অভিযানে অংশ নেয়।
ফায়ার সার্ভিসের সদস্যরা সকাল সোয়া ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আগুন সম্পূর্ণ নির্বাপণ করতে আরও কয়েক ঘণ্টা সময় লাগে। বেলা ১১টার দিকে আগুন সম্পূর্ণ নিভিয়ে ফেলা হয়।
আরও পড়ুনমন্তব্য করুন

নিউজ ডেস্ক






