ভিডিও মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ৩০ জুন, ২০২৬ ০৮:৫৬ পিএম

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে সামার-২০২৬ সেশনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

শিক্ষার্থীদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে সামার-২০২৬ সেশনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ ভর্তি পরীক্ষায় দেশের বিভিন্ন জেলা থেকে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন ।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত এ ভর্তি পরীক্ষায় সকাল ১০টা থেকে বিকেল ৩টা ৪০ মিনিট পর্যন্ত বিভিন্ন বিভাগ লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করে। ইংরেজি ও অর্থনীতি বিভাগের পরীক্ষার মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে পর্যায়ক্রমে রাষ্ট্রবিজ্ঞান, নিউট্রিশন অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ব্যবসায় প্রশাসন, জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ, এবং সর্বশেষ ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) এবং সমাজবিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ভর্তি পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করে। পরীক্ষা চলাকালে সার্বিক পরিবেশ ও কার্যক্রম পরিদর্শন করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা, রেজিস্ট্রার লে. কর্নেল মোহাম্মদ খালেদ বিন ইউসুফ (অব.), প্রক্টর ডা. মো. আব্দুল আউয়াল, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরও পড়ুন

পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, প্রশ্নপত্র ছিল পাঠ্যসূচিভিত্তিক, মানসম্মত এবং পরীক্ষার পরিবেশ ছিল অত্যন্ত অনুকূল। অভিভাবকরাও বিশ্ববিদ্যালয়ের সুশৃঙ্খল ও দক্ষ ব্যবস্থাপনার প্রশংসা করেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, মেধা ও যোগ্যতার ভিত্তিতে সামার ২০২৬ সেমিস্টারে শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তি পরীক্ষার ফলাফল নির্ধারিত সময়ে প্রকাশ করা হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.vu.edu.bd থেকে জানা যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে সামার-২০২৬ সেশনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

আর্ন্তজাতিক এমএসএমই দিবস উপলক্ষ্যে গ্রাহকদের মাঝে ঋণ বিতরণ করলো এনসিসি ব্যাংক

গণমাধ্যমে প্রচার করা যাবে না তামাকপণ্যের বিজ্ঞাপন

চোখে ছানি পড়া থেকে মুক্তি পেতে...

দিনাজপুরের হিলিতে মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা, আটক ১

মুখের ঘায়ে বরফ ব্যবহার...