ভিডিও মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ৩০ জুন, ২০২৬ ০৬:৩৩ পিএম

টাইব্রেকারের আগে দোয়া, জয়ের পর সিজদায় মরক্কোর ফুটবলাররা

টাইব্রেকারের আগে দোয়া, জয়ের পর সিজদায় মরক্কোর ফুটবলাররা, ছবি সংগৃহীত ।

স্পোর্টস ডেস্ক : টাইব্রেকারে ৩-২ গোলে নেদারল্যান্ডকে হারিয়ে শেষ ১৬ তে জায়গা করে নিয়েছে মুসলিম দেশ মরক্কো। সেই ম্যাচের মরক্কো দলের দুটি দৃশ্য নজর কেড়েছে সবার।

টাইব্রেকারের আগে মরক্কোর কোচ মোহাম্মদ ওয়াহবি শিষ্যদের নিয়ে মোনাজাত করেন। এরপর সাইবারির শেষ শটে শেষ ষোলোতে নিশ্চিতের পর মাটিতে সিজদায় লুটিয়ে পড়ে মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন দলটির খেলোয়াড়রা।

ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোও এই আবেগঘন মুহূর্তটি তুলে ধরেছেন, যেখানে জয় উদযাপনের আগে কৃতজ্ঞতা প্রকাশকেই প্রাধান্য দিতে দেখা যায় মরক্কোর ফুটবলারদের। তবে এই উদযাপনের পেছনে ছিল দুর্দান্ত এক পারফরম্যান্স। নেদারল্যান্ডসের ৭২ মিনিটে কোডি গাকপোর গোলে পিছিয়ে পড়ার পরও অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে গোল করে সমতা ফেরান ইসসা ডিওপ। এরপর টাইব্রেকারে নেদারল্যান্ডসের হয়ে প্রথম শট নেন কুপমাইনার্স। প্রথম শট থেকে গোল পায় ডাচরা। তবে মরক্কোর এল আয়নাউয়ি গোল করতে পারেননি প্রথম শটে। ফলে স্বস্তিতে থাকে কমলা জার্সিধারিরা।

আরও পড়ুন

কিন্তু নেদারল্যান্ডসের হয়ে দ্বিতীয় শট নিতে এসে জাস্টিন ক্লাইভার্ট মিস করে বসেন। ফলে স্বস্তি ফেরে মরক্কো শিবিরে। পরে দ্বিতীয় শট নিতে এসে গোল করেন রাহিমি। তৃতীয় শটে নেদারল্যান্ডসের হয়ে গোল করেন ভেগহোর্স্ট। গোল করেন মরক্কোর শেমসদিন তালবিও। চতুর্থ শট পোস্টের বাইরে মারেন ডাচদের কুইন্টেন টিম্বার্স। সবাইকে অবাক করে দিয়ে মরক্কোর অধিনায়ক আশরাফ হাকিমিও মিস করেন। তার শট ফিরে আসে পোস্টে লেগে।

নেদারল্যান্ডসের পঞ্চম শট নিতে আসেন সামারভিলে। শট ঠেকিয়ে দিলেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনো। তবে মিস করেননি মরক্কোর সাইবারির। শেষ শটে তিনি গোল করে মরক্কোকে নিয়ে যান শেষ ষোলোতে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চোখে ছানি পড়া থেকে মুক্তি পেতে...

দিনাজপুরের হিলিতে মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা, আটক ১

মুখের ঘায়ে বরফ ব্যবহার...

মানবসেবা করার স্বপ্ন নিয়ে যাত্রা শুরু হয়েছিল টিএমএসএস এনজিওর: হোসনে আরা

বগুড়ার দুপচাঁচিয়ায় বিষ খেয়ে গৃহবধূর আত্মহত্যা

ডেকো ফুডসের নিয়োগ বিজ্ঞপ্তি, স্নাতক পাসেই আবেদন