ভিডিও সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২৯ জুন, ২০২৬ ০৭:৩১ পিএম

এমটিবি ফাউন্ডেশন কর্তৃক ১৫টি আইসাইট রেস্টোরেশন ক্যাম্প - এর সফল সমাপ্তি

দেশের স্বাস্থ্যসেবা খাতে অবদান রাখার অংশ হিসেবে এমটিবি ফাউন্ডেশন, কাসেম ফাউন্ডেশনের সহযোগিতায় রংপুর বিভাগে ‘আইসাইট রেস্টোরেশন ক্যাম্প’ শীর্ষক প্রকল্পের অধীনে সফলভাবে ১৫টি ক্যাম্প সম্পন্ন করেছে। উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন এমটিবি ফাউন্ডেশনের সিইও, সামিয়া চৌধুরী এবং এমটিবি ফাউন্ডেশন-এর অ্যাসোসিয়েট, নাজমুস সাকিব। এ সময় আরও উপস্থিত ছিলেন এমটিবি গোবিন্দগঞ্জ ব্রাঞ্চের ম্যানেজার, মোঃ আব্দুল হামিদ এবং এমটিবি সৈয়দপুর উপ-শাখার ম্যানেজার, মোঃ আমিনুর রহমান।

ক্যাম্পে সুবিধাবঞ্চিত বিপুল সংখ্যক মানুষের মাঝে প্রাথমিক স্বাস্থ্যসেবা, চক্ষু পরীক্ষা, ওষুধ বিতরণ, চশমা প্রদান এবং ছানি অপারেশন, টেরিজিয়াম, ডিসিআর ও ডিসিটি সার্জারির মতো চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়। ক্যাম্পে প্রাথমিক চক্ষু পরিচর্যা বিষয়ে সচেতনতামূলক সেশনও আয়োজন করা হয়।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমটিবি ফাউন্ডেশন কর্তৃক ১৫টি আইসাইট রেস্টোরেশন ক্যাম্প - এর সফল সমাপ্তি

২০৩০ বিশ্বকাপেও আর্জেন্টিনার কোচ স্কালোনি

গাজীপুরে ব্র্যাক ব্যাংকের হাড়িনাল বাঁজার এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন

মিডল্যান্ড ব্যাংক পিএলসি. চালু করল ‘MDB e-Loan’

জাপানের কাছে হারের আগে ব্রাজিলের অতীত পরিসংখ্যান

জার্মানিতে বন্দুক হামলায় নিহত ৫