বগুড়ার দুপচাঁচিয়ায় বিষ খেয়ে গৃহবধূর আত্মহত্যা
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়া দুপচাঁচিয়া উপজেলা দুবড়া গ্রামে জান্নাতি আখতার খোদেজা (২৮) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে। জানা গেছে, উপজেলার তালোড়া পৌরসভার দুবড়া গ্রামে সোহাগ ওরফে আব্দুল মজিদের স্ত্রী জান্নাতি আখতার খোদেজা (২৮) গত শনিবার রাতে সবার অগোচরে বিষাক্ত কিটনাশক পান করে অসুস্থ হয়ে পরে। রাতে স্বামী বাড়িতে ফিরে স্ত্রীকে অসুস্থ অবস্থায় বমি করতে দেখে।
জিজ্ঞাসাবাদে স্ত্রী জান্নাতি আখতার খোদেজা (২৮) জানায় সে বিষপান করেছে। তাৎক্ষনিক তাকে দুপচাঁচিয়া স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার অবস্থা আশংকাজনক হওয়ায় ডাক্তারের পরামর্শে গত সোমবার তাকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার সকালে খোদেজা মারা যায়। এ ঘটনায় তার বাবা খয়বর আলী থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা করেছে।
আরও পড়ুনমন্তব্য করুন



_medium_1782824058.jpg)

_medium_1782822966.jpg)
_medium_1782821725.jpg)


