কর্ণফুলীতে লাইটার জাহাজডুবি, ১২ জনকে জীবিত উদ্ধার
চট্টগ্রামের কর্ণফুলী নদীর মোহনায় দুটি লাইটার জাহাজের সংঘর্ষে একটি জাহাজ ডুবে গেছে। পরে খবর পেয়ে কোস্ট গার্ডের সদস্যরা গিয়ে ডুবে যাওয়া জাহাজের ১২ জনকে জীবিত উদ্ধার করেছে।
আজ মঙ্গলবার (৩০ জুন) সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন কর্ণফুলী নদীর ১৮ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, ঢাকায় রওনা হওয়া ‘এমভি বে হারবার-২’ নামক লাইটার জাহাজটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা ‘এমভি সামুদা-৬’ নামে আরেকটি লাইটার জাহাজের সংঘর্ষ হয়। এতে ‘এমভি বে হারবার-২’ জাহাজটির তলা ফেটে পানি উঠতে শুরু করে এবং একপাশে হেলে পড়ে। নিয়ন্ত্রণ হারিয়ে কিছুদূর যাওয়ার পর জাহাজটি বহিঃনোঙর বয়া নম্বর ২ ও ৩-এর মধ্যবর্তী স্থানে গিয়ে প্রায় সম্পূর্ণ ডুবে যায়। পরে খবর পেয়ে কোস্ট গার্ড পূর্ব জোনের অধীনস্থ বিসিজি আউটপোস্ট পতেঙ্গা থেকে একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। অভিযানে কোস্ট গার্ড সদস্যরা জাহাজটিতে থাকা ১২ জন ক্রুর মধ্যে ৮ জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। বাকি ৪ জন ক্রু স্রোতের কারণে ভেসে গিয়ে কাছাকাছি পারকির চরের দিকে নিরাপদে তীরে উঠতে সক্ষম হন।
আরও পড়ুনকোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন জানান, উদ্ধারকৃত ক্রুদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা করা হয়েছে। তাদের সংশ্লিষ্ট জাহাজ কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক


_medium_1782824058.jpg)

_medium_1782822966.jpg)
_medium_1782821725.jpg)

