বগুড়ার আদমদীঘিতে ৪২ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ২
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা ৪২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো, আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির সাওইল বাজারের আব্দুল মান্নানের ছেলে জাহিদুল ইসলাম (৩৮) ও একই এলাকার লালচাঁন মন্ডলের ছেলে জাহাঙ্গীর আলম (৩৫)। গতকাল সোমবার বিকেলে আদমদীঘির সাওইল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
জানা যায়, আজ মঙ্গলবার (৩০ জুন) বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের সদস্যরা নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে উপজেলার সাওইল এলাকা থেকে গ্রেফতারকৃত জাহিদুল ইসলামের কাছ থেকে ৩০ পিস ও জাহাঙ্গীর আলমের কাছ থেকে ১২ পিসসহ মোট ৪২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করে।
আরও পড়ুনমাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, এ ঘটনায় রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরির্দক শামীমা আক্তার বাদি হয়ে আদমদীঘি থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেন। থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানায়, গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন




_medium_1782824058.jpg)
_medium_1782822966.jpg)
_medium_1782821725.jpg)

