ভিডিও মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ৩০ জুন, ২০২৬ ০৬:১৭ পিএম

ধন্যবাদ বাংলাদেশ, আমাদের সমর্থনের জন্য : আলিসন

ধন্যবাদ বাংলাদেশ, আমাদের সমর্থনের জন্য : আলিসন, ছবি সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : এবারের বিশ্বকাপে আছে বাংলাদেশও। দল হিসেবে নয়, দর্শক হিসেবে। আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রতিটি ম্যাচ শেষেই বাংলাদেশের সমর্থকেরা উদ্যাপন দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ার খবর হন। আর ভাইরাল হওয়ার জন্য সামাজিক যোগাযোগমাধ্যম তো আছেই! বাংলাদেশের এই আর্জেন্টিনা-ব্রাজিলপ্রীতির খবর পৌঁছে গেছে দুই দলের খেলোয়াড়দের কাছেও। সে কারণেই তো আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজের পর জাপান ম্যাচ শেষে বাংলাদেশ নিয়ে নিজেদের ভালোবাসার কথা জানিয়েছেন ব্রাজিল গোলকিপার আলিসন বেকারও।

গতকাল রাতে শেষ ৩২-এর ম্যাচে শেষ মুহূর্তের গোলে ব্রাজিল রুদ্ধশ্বাস জয় পেয়েছে। জাপানের বিপক্ষে ব্রাজিলের ২-১ গোলে জয়ের উল্লাসে মেতে উঠেছে বাংলাদেশও। এমন সময়ে আলিসনের এই ভালোবাসার বার্তা বাংলাদেশের ব্রাজিলভক্তদের হয়তো আরও উদ্বুদ্ধ করবে। টি স্পোর্টসকে আলিসন বলেন, ‘ধন্যবাদ বাংলাদেশ, আমাদের সমর্থনের জন্য। আমি বেশকিছু ভিডিও দেখেছি। বাংলাদেশের মানুষদের আমি ধন্যবাদ দিতে চাই। ব্রাজিলিয়ানরা বাংলাদেশকে ভালোবাসে। ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক।’
জাপানের বিপক্ষে ১-০ গোলে পিছিয়ে যাওয়া ব্রাজিলকে সমতায় ফিরিয়েছিলেন কাসেমিরো। তিনিও ম্যাচ শেষে মিক্সড জোনে বাংলাদেশকে সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন।
এর আগে আর্জেন্টিনার গোলকিপার মার্তিনেজ বাংলাদেশ নিয়ে নিজের ভালোবাসার কথা জানিয়েছিলেন। জর্ডানের বিপক্ষে ম্যাচ শেষে মার্তিনেজ বলেছিলেন, ‘আমি বাংলাদেশকে খুব ভালোবাসি। আমি ওখানে গিয়েছি। আমি জানি, বাংলাদেশ আমাদের জন্য কতটা পাগল। বাংলাদেশের জন্য আমার ভালোবাসা রইল।’
শেষ ষোলোয় ওঠা ব্রাজিলের প্রতিপক্ষ হবে নরওয়ে বা আইভরিকোস্ট। 

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চোখে ছানি পড়া থেকে মুক্তি পেতে...

দিনাজপুরের হিলিতে মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা, আটক ১

মুখের ঘায়ে বরফ ব্যবহার...

মানবসেবা করার স্বপ্ন নিয়ে যাত্রা শুরু হয়েছিল টিএমএসএস এনজিওর: হোসনে আরা

বগুড়ার দুপচাঁচিয়ায় বিষ খেয়ে গৃহবধূর আত্মহত্যা

ডেকো ফুডসের নিয়োগ বিজ্ঞপ্তি, স্নাতক পাসেই আবেদন