ভিডিও মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ৩০ জুন, ২০২৬ ০৫:৪৭ পিএম

বিশ্বকাপ উল্লাসের ভিড়ে পুলিশ কর্মকর্তার পিঠে ছুরিকাঘাত

বিশ্বকাপ উল্লাসের ভিড়ে পুলিশ কর্মকর্তার পিঠে ছুরিকাঘাত

কুমিল্লা নগরীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. শরীফ নামের এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।
 
গতকাল সোমবার(২৯ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কুমিল্লা নগরীর থিরাপুকুরপাড় এলাকায় এ ঘটনা 
 
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
 
আহত মো. শরীফ কুমিল্লা কোতোয়ালি মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত রয়েছেন। এছাড়া ওই ঘটনায় পুলিশের অপর এক কনস্টেবল জাহিদুল ইসলামও সামান্য আহত হন।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে নিয়মিত পেট্রোল ডিউটির সময় থিরাপুকুরপাড় এলাকায় একদল উচ্ছৃঙ্খল যুবক বিশ্বকাপ ফুটবল খেলা উপলক্ষ্যে আতশবাজি ফাটিয়ে এলাকায় বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করছিল। এ সময় কর্তব্যরত পুলিশ সদস্যরা তাদের নির্বৃত্ত করার চেষ্টা করলে, ভিড়ের মধ্যে থাকা অজ্ঞাত এক দুর্বৃত্ত পেছন থেকে এএসআই শরীফের পিঠে ছুরিকাঘাত করে।
 
ঘটনার পর সহকর্মীরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুমিল্লা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি ডাক্তারের পরামর্শে বাসায় চিকিৎসাধীন রয়েছেন।
 
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, পুলিশের নিয়মিত ডিউটি চলাকালে দুর্বৃত্তরা পুলিশের ওপর হামলা চালায়। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।
 
তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চোখে ছানি পড়া থেকে মুক্তি পেতে...

দিনাজপুরের হিলিতে মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা, আটক ১

মুখের ঘায়ে বরফ ব্যবহার...

মানবসেবা করার স্বপ্ন নিয়ে যাত্রা শুরু হয়েছিল টিএমএসএস এনজিওর: হোসনে আরা

বগুড়ার দুপচাঁচিয়ায় বিষ খেয়ে গৃহবধূর আত্মহত্যা

ডেকো ফুডসের নিয়োগ বিজ্ঞপ্তি, স্নাতক পাসেই আবেদন