ভিডিও মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ৩০ জুন, ২০২৬ ০৪:৩৭ পিএম

নীলফামারীর ডোমারে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নারীর মৃত্যু

নীলফামারীর ডোমারে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নারীর মৃত্যু,ছবি: দৈনিক করতোয়া ।

ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে জামেলা বেগম (৫৫) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৯জুন) রাত সাড়ে ৯টার দিকে ডোমার ডিবি রোডে বনোওয়ারী মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত জামেলা বেগম দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ঝাড়বাড়ি বলদিয়াপাড়া গ্রামের জামাল উদ্দিনের স্ত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, ডোমারের কাজীপাড়ায় ছেলের বাসায় অবস্থানরত জামেলা বেগম চিকিৎসার জন্য ডোমার পালর্স হাসপাতাল থেকে ফেরার পর মোটরসাইকেলে দেবীগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন। পথে বনোওয়ারী মোড় এলাকায় মোটরসাইকেলের পেছনে বসা অবস্থায় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেলটিকে অতিক্রম করার সময় ধাক্কা দিলে তিনি ছিটকে সড়কে পড়ে যান। এতে  মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ডোমার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার ও রংপুর মেট্রো-ট-১১-০৩৪২ নাম্বরের কাভার্ড ভ্যানটি আটক করে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীর ডোমারে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নারীর মৃত্যু

টাঙ্গাইলে শিশু অপহরণ, হত্যা ও লাশ গুমের দায়ে একজনের মৃত্যুদণ্ড

যৌন নির্যাতন মামলায় সুপ্রিম কোর্টে হারলেন ট্রাম্প

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, নারী-শিশুসহ আহত ২৫

নাটোরের সিংড়ায় ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালক নিহত

যোগ্য দল হিসেবেই জিতেছে ব্রাজিল : আনচেলত্তি