ভিডিও মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ৩০ জুন, ২০২৬ ০৪:০২ পিএম

মুন্সীগঞ্জে নদীতে ভাসমান ফিলিং স্টেশনে আগুন

মুন্সীগঞ্জে নদীতে ভাসমান ফিলিং স্টেশনে আগুন

মুন্সীগঞ্জের নয়াগাঁও এলাকায় ধলেশ্বরী নদীর ওপর অবস্থিত একটি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক তৎপরতায় লে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে এবং সম্ভাব্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, আজ মঙ্গলবার (৩০ জুন) সকাল ১১টা ১৮ মিনিটে মুন্সিগঞ্জ ফায়ার স্টেশনের সেন্ট্রি পোস্টে অগ্নিকাণ্ডের সংবাদ আসে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মুন্সিগঞ্জ ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

তিনি জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিবেশে ব্রিদিং অ্যাপারেটাস (Breathing Apparatus) ব্যবহার করে অভিযান পরিচালনা করেন এবং অল্প সময়ের মধ্যেই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

আরও পড়ুন

এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি লঞ্চে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় সৃষ্ট স্ফুলিঙ্গ থেকে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে স্টেশনের কিছু আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুনটি যদি জ্বালানি তেলের সংরক্ষণস্থলে ছড়িয়ে পড়ত, তাহলে বড় ধরনের বিস্ফোরণ ও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল। তবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যদের দ্রুত ও পেশাদার পদক্ষেপের কারণে সম্ভাব্য ভয়াবহ দুর্ঘটনা সফলভাবে প্রতিরোধ করা সম্ভব হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সীগঞ্জে নদীতে ভাসমান ফিলিং স্টেশনে আগুন

ভোলা বিদ্যুৎস্পৃষ্টে বড় ভাই নিহত, ছোট ভাই হাসপাতালে

যুক্তরাষ্ট্র চুক্তি মানলেই ইরান মানবে : পেজেশকিয়ান

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সাজা

নিজেদের দুর্বলতার কাছেই হেরেছে জার্মানি

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মা-ছেলের