ভিডিও রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২৮ জুন, ২০২৬ ০৫:৩১ পিএম

হরমুজের দায়িত্ব ইরানের সমঝোতা স্মারকের বিষয়টি সম্পূর্ণ স্পষ্ট : আরাঘচি

হরমুজের দায়িত্ব ইরানের সমঝোতা স্মারকের বিষয়টি সম্পূর্ণ স্পষ্ট : আরাঘচি, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, হরমুজ প্রণালি এখনও পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধানে রয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। 

রোববার (২৮ জুন) ইরাক সফরকালে তিনি বলেন, ইরানের ওপর চাপিয়ে দেওয়া যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি এবং ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক-সংক্রান্ত অগ্রগতি সম্পর্কে আমি আমার ইরাকি সমকক্ষকে অবহিত করেছি। আরাঘচি বলেন, আগামী ৩০ দিন হরমুজ প্রণালি পুরোপুরি ইরানের তত্ত্বাবধান ও ব্যবস্থাপনায় থাকবে। সব বাধা দূর হওয়ার পর জলপথটির পূর্ণ সক্ষমতা পুনরুদ্ধার করা হবে। আমরা সে লক্ষ্যেই কাজ করছি।

আরও পড়ুন

তিনি আরও বলেন, এই দায়িত্ব ইসলামি প্রজাতন্ত্র ইরানের। এ বিষয়ে অন্য কোনও পক্ষ বা রাষ্ট্রের ভূমিকা নেই। সমঝোতা স্মারকের অধীন বিষয়টি সম্পূর্ণ স্পষ্ট। কোনও ধরনের হস্তক্ষেপ বা একতরফা পদক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে এবং প্রণালিটি পুনরায় চালু হতে আরও বিলম্ব ঘটাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজের দায়িত্ব ইরানের সমঝোতা স্মারকের বিষয়টি সম্পূর্ণ স্পষ্ট : আরাঘচি

সন্ধ্যায় কোক স্টুডিওর নতুন গান, থাকছেন মাশা-শোয়েব-মৌসুমি

খেলা নিয়ে খোঁচাখুচি না করলে লাগে না : আজেন্টিনা সমর্থক

চকরিয়ায় মাইক্রোবাস মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২

মেসিকে সামনে পেলে যা করতে চান এই তরুণী

গ্যাস পাইপ ফেটে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস