সমুদ্র থেকে জর্ডান নদী পর্যন্ত দুটি রাষ্ট্রের কোনো স্থান নেই : নেতানিয়াহু
আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, জর্ডান নদী থেকে ভূমধ্যসাগর পর্যন্ত ভূখণ্ডে ইসরায়েল ও ফিলিস্তিন-দুটি রাষ্ট্রের কোনো সুযোগ নেই।
লেবাননের সঙ্গে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া কাঠামোগত চুক্তি নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন। একই সঙ্গে তিনি জানান, আসন্ন নির্বাচনে ক্ষমতায় ফিরলে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা থাকবে না। নেতানিয়াহু বলেন, আমি যে জাতীয় সরকার গঠন করতে চাই, তার অন্যতম নীতি হলো-দুই রাষ্ট্রের কোনো জায়গা নেই। সমুদ্র থেকে জর্ডান নদী পর্যন্ত দুটি রাষ্ট্রের কোনো স্থান নেই। তিনি আরও বলেন, তিন বছর আগে, যুদ্ধের আগে এ বিষয়ে জনমত বিভক্ত ছিল। তখন উল্লেখযোগ্যসংখ্যক মানুষ দুই রাষ্ট্র সমাধানকে সমর্থন করতেন। কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে। বর্তমানে এটি জাতীয় ঐকমত্যের একটি ভিত্তিতে পরিণত হয়েছে।
আরও পড়ুনদীর্ঘদিন ধরেই নেতানিয়াহু ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতা করে আসছেন। তার সাম্প্রতিক মন্তব্যে আবারও স্পষ্ট হলো, ক্ষমতায় ফিরলে তিনি দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের পথ সমর্থন করবেন না। খবর : আল জাজিরা।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








