করাচিতে রেঞ্জার্স সদরদফতরে সশস্ত্র হামলায় ৩ সেনাসহ নিহত ৬
আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের করাচিতে সিন্ধু রেঞ্জার্সের সদরদফতরে সশস্ত্র হামলায় অন্তত তিন নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় তিন হামলাকারী নিহত ও আরও কয়েকজন আহত হয়েছে বলে রোববার (২৮ জুন) দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) জানিয়েছে।
আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, ভারত-সমর্থিত বলে দাবি করা জঙ্গিগোষ্ঠী জামাত-উল-আহরার-এর সদস্যরা সমন্বিত এই হামলা চালায়। হামলাকারীরা প্রথমে ক্যাম্পের প্রধান ফটকে বিস্ফোরণ ঘটিয়ে নিরাপত্তা বেষ্টনী ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে। তবে রেঞ্জার্স সদস্যদের দ্রুত ও কার্যকর প্রতিরোধে হামলাটি ব্যর্থ হয়। এসময় তিন হামলাকারী নিহত হয় এবং একজন আহত অবস্থায় আটক হন।
আরও পড়ুনহামলাটিকে ‘কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা’ আখ্যা দিয়ে আইএসপিআর দাবি করেছে, এটি ভারতের মদদপুষ্ট একটি সংগঠনের মাধ্যমে পরিচালিত হয়েছে। ঘটনার পর এলাকায় অন্য কোনো জঙ্গি লুকিয়ে আছে কিনা তা নিশ্চিত করতে নিরাপত্তা বাহিনী তল্লাশি ও অভিযান শুরু করেছে। আইএসপিআর জানিয়েছে, ‘আজম-ই-ইস্তেহকাম’ কর্মসূচির আওতায় বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসবাদ নির্মূলে দেশটির নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত থাকবে। তথ্যসূত্র : জিও নিউজ
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক








