প্রকাশ : ২৮ জুন, ২০২৬ ০৩:৩১ পিএম
রেজা হাসান হলেন সিলেটের নতুন ডিসি
রেজা হাসান হলেন সিলেটের নতুন ডিসি, ছবি: সংগৃহীত।
সিলেটের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন কুমিল্লার বর্তমান জেলা প্রশাসক মু. রেজা হাসান।আজ রোববার (২৮ জুন) দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়। বর্তমানে তিনি কুমিল্লান ডিসি দায়িত্বরত। নতুন আদেশ অনুযায়ী তিনি সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
গত ২১ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক আদেশে সিলেট ডিসির পদ থেকে মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়।
আরও পড়ুনমন্তব্য করুন

নিউজ ডেস্ক




_medium_1782637636.jpg)



