ভিডিও রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২৮ জুন, ২০২৬ ০৩:১৫ পিএম

পঞ্চগড়ের বোদায় বজ্রপাতে যুবকের মৃত্যু

পঞ্চগড়ের বোদায় বজ্রপাতে যুবকের মৃত্যু,ছবি: দৈনিক করতোয়া ।

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের বোদায় বজ্রপাতে আবুল কালাম আজাদ (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার (২৮ জুন) সকালে উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের রহমতপুর ঝাকুয়াপাড়া গ্রামে এই বজ্রপাতের ঘটনা ঘটে। আবুল কালাম আজাদ ওই গ্রামের মৃত ইলিয়াস উদ্দীনের ছেলে।

জানা গেছে, সকারে বৃষ্টির মধ্যে বাড়ির পাশে গরু জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে অজ্ঞান হয়ে যান আবুল কালাম আজাদ। সাথে সাথে পরিবারের লোকজন তাকে দ্রুত বোদা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. ময়নুল ইসলাম পরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। 

মৃতের চাচাতো ভাই আবু হোসেন জানান, আমার ভাই রাজমিন্ত্রীর কাজ করে, সে প্রতিদিন সকালে বাড়িতে থাকাকালীন গরু জন্য ঘাস কাটতে যায়। আজ সকালে বৃষ্টির মধ্যে বজ্রপাতে মাঠে সে অজ্ঞান হয়ে পড়ে। হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। বোদা থানার অফিসার ইনর্চাজ সোহেল রানা জানান, বজ্রপাতে এক যুবকের মৃত্যুর খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি (অপমৃত্যু) ইউডি মামলা হয়েছে।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পঞ্চগড়ের বোদায় বজ্রপাতে যুবকের মৃত্যু

সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস

কক্সবাজারে ইনানী সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টেস্ট শুরু

লেবানন-ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান হিজবুল্লাহর

ফ্রি কিকে গোল করে পেলে-বেকহ্যামের পাশে মেসি