আদাবরে গণপিটুনিতে ‘ছিনতাইকারী’ নিহত
রাজধানীর আদাবরে বিকাশের একটি দোকানে ছিনতাইয়ের ঘটনায় মো. জাহিদ নামে এক সন্দেহভাজন ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছেন।
শনিবার (২৭ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে আদাবর এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম।
পুলিশ জানায়, বিকাশের দোকানে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগে স্থানীয়রা সন্দেহভাজন জাহিদকে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হেফাজতে নেয় এবং আহত অবস্থায় শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
পরে তাকে আদালতে হাজির করা হলে আদালত চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেন। এরপর আবার হাসপাতালে নেওয়া হলে বিকেল ৫টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুনপুলিশ সূত্রে জানা গেছে, গত ১৬ জুন সকাল সাড়ে ১০টার দিকে আদাবরের শেখেরটেকের মফিজবাগ এলাকায় একটি বিকাশের দোকানে সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা হামলা চালায়। এ সময় দোকান মালিক মো. শফিকুল ইসলামকে কুপিয়ে আহত করে নগদ প্রায় ৩ লাখ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে আদাবর থানায় মামলা করেন।
মামলার তদন্তে এজাহারভুক্ত দুই আসামির পাশাপাশি আরও দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। তদন্তের ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৬ জুন) রাত ৩টার দিকে গাজীপুরের ফকির মার্কেট এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি মামুনকে গ্রেপ্তার করে আদাবর থানা পুলিশ।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








