ভিডিও রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২৮ জুন, ২০২৬ ০২:০৩ পিএম

ফ্রি কিকে গোল করে পেলে-বেকহ্যামের পাশে মেসি

ফ্রি কিকে গোল করে পেলে-বেকহ্যামের পাশে মেসি, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসি যেন প্রত্যেক ম্যাচেই নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন। এবারের বিশ্বকাপের প্রত্যেক ম্যাচে গোল করার অনন্য রেকর্ড গড়ার পাশাপাশি বিশ্বকাপে টানা ৭ ম্যাচে গোল করার রেকর্ডও গড়েছেন তিনি। একই সঙ্গে ফ্রি কিক গোলেও রেকর্ডে ভাগ বসালেন রোজারিওর এই ক্ষুদে জাদুকর।

বিশ্বকাপ ইতিহাসে মাত্র পাঁচজন ফুটবলার আছেন যারা ফ্রি কিক থেকে দুটি গোল করেছেন। মেসিও এখন তাদের দলে নাম লেখালেন। এই তালিকায় মেসির সঙ্গে পেলে, রিভেলিনো, ব্রুনো জেনঘিনি, ডেভিড বেকহ্যামও রয়েছেন। এক নজরে দেখে নেওয়া যাক কোন ফুটবলার কোন কোন বিশ্বকাপে দুটি ফ্রি কিক গোল করেছেন।

আরও পড়ুন

ব্রাজিলের কিংবদন্তি পেলে ১৯৬৬ ও ১৯৭০ বিশ্বকাপে ফ্রি-কিক থেকে গোল করেন। তারই স্বদেশি রিভেলিনো গোল করেন ১৯৭০ ও ১৯৭৪ আসরে। ইতালির ব্রুনো জেনঘিনি ১৯৮২ বিশ্বকাপে দুটি ফ্রি-কিক গোল করেন। ইংল্যান্ডের ডেভিড বেকহ্যাম এই কীর্তি গড়েন ১৯৯৮ ও ২০০৬ বিশ্বকাপে। আর সর্বশেষ এই এলিট তালিকায় জায়গা করে নিয়েছেন আর্জেন্টিনার লিওনেল মেসি, যিনি ২০১৪ ও ২০২৬ বিশ্বকাপে ফ্রি-কিক থেকে গোল করে বিশ্বকাপ ইতিহাসের অন্যতম বিরল কৃতিত্বের অংশ হয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রি কিকে গোল করে পেলে-বেকহ্যামের পাশে মেসি

করাচিতে রেঞ্জার্স সদরদফতরে সশস্ত্র হামলায় ৩ সেনাসহ নিহত ৬

৫শ’ ও এক হাজার টাকার নোট বাতিলের প্রস্তাব

মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

সমুদ্র থেকে জর্ডান নদী পর্যন্ত দুটি রাষ্ট্রের কোনো স্থান নেই : নেতানিয়াহু

ডিএমপি’র সাবেক কমিশনার হাবিবুরসহ তিন পুলিশ কর্মকর্তার মৃত্যুদণ্ড