ভিডিও শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২৭ জুন, ২০২৬ ০৬:৪৬ পিএম

বগুড়ার সারিয়াকান্দিতে জমি নিয়ে বিবাদের অভিযোগ করে কৃষক কারাগারে

বগুড়ার সারিয়াকান্দিতে জমি নিয়ে বিবাদের অভিযোগ করে কৃষক কারাগারে

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: বগুড়া সারিয়াকান্দিতে আতাউর রহমান গোল্লা ফকির (৫৪) নামের একজন কৃষককে চাঁদাবাজির মামলয় জেল হাজতে প্রেরণ করেছে সারিয়াকান্দি থানার পুলিশ। এর আগে ওই কৃষক থানায় জমি সংক্রান্ত বিবাদে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর পুলিশ গোল্লাকে থানায় ধরে নিয়ে আসে।  পরে তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করা হয়।

অভিযোগ এবং মামলা সূত্রে জানা গেছে, উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের মৃত জব্বার ফকিরের ছেলে আতাউর রহমান গোল্লা ফকিরের সাথে একই গ্রামের মৃত ইবরাহীম আকন্দের ছেলে জুলফিকার আলীর দীর্ঘদিন ধরেই জমি সংক্রান্ত বিবাদ ছিল। এ বিষয়ে বগুড়া জেলা জজ আদালতে একটি মামলা চলমান রয়েছে।

নালিশী জমির ইটের দেয়াল জোরপূর্বক ভেঙ্গে দেয়ার বিষয়ে গত ২১ জুন কৃষক গোল্লা ফকিরের স্ত্রী ফেরদৌসী বেগম বাদি হয়ে সারিয়াকান্দি থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে জমি নিয়ে উভয়ের মধ্যে কথার কাটাকাটি এবং মারামারি হয়। এ ঘটনায় গত ২৩ জুন কৃষক গোল্লা ফকিরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ। পরে এদিন রাতে প্রতিপক্ষ জুলফিকার আলী বাদি  হয়ে কৃষক গোল্লা ফকিরের নামে থানায় চাঁদাবাজির মামলা দায়ের করে। এ মামলায় পরদিন তাকে বগুড়া জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন

এ বিষয়ে গোল্লা ফকিরের স্ত্রী ফেরদৌসী বেগম বলেন, আমার নিজের দখলী জমি জোরপূর্বক দখল করতে চায় জুলফিকার আলী। তারা জোরপূর্বক আমার বাড়ির সীমানা প্রাচীর ভেঙ্গে দিয়েছে। এর বিচারের দাবিতে আমি সারিয়াকান্দি থানায় অভিযোগ দায়ের করেছি। পুলিশ উল্টো আমার স্বামীকে থানায় ধরে নিয়ে এসে চাঁদাবাজির মামলা দিয়ে জেলে পাঠিয়ে দিয়েছে। আমি দ্রুত আমার স্বামীর জামিন চাই এবং সঠিক বিচার চাই।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ ফ ম আসাদুজ্জামান বলেন, ঘটনাটি তদন্তানাধীন রয়েছে। চাঁদাবাজির অভিযোগসহ সংশ্লিষ্ট সব বিষয় গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজসহ অন্যান্য আলামত পর্যালোচনা করে প্রকৃত ঘটনা উদঘাটনের চেষ্টা চলছে। তদন্তে কারও প্রভাব বিস্তারের কোনও সুযোগ নেই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সারিয়াকান্দিতে জমি নিয়ে বিবাদের অভিযোগ করে কৃষক কারাগারে

আরএফএল গ্রুপে ম্যানেজার নিয়োগ, কর্মস্থল ঢাকা

রেস্টুরেন্টে ফেলে যাওয়া পাকিস্তানি শিশুকে পরিবারের কাছে হস্তান্তর

প্রতিদিন লবঙ্গ খেলে মেলে যত উপকার

স্নাতক পাসে প্রাণ গ্রুপে নিয়োগ, বেতন ৪৫ হাজার টাকা

আট বছর পর ফিরছে ধানুশ-সাই পল্লবী জুটি