ভিডিও শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২৬ জুন, ২০২৬ ১১:০৮ এএম

প্রক্সি দিয়ে লিখিত পরীক্ষা, ভাইভায় এসে আটক চার

প্রক্সি দিয়ে লিখিত পরীক্ষা, ভাইভায় এসে আটক চার

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদে নিয়োগের মৌখিক পরীক্ষায় অংশ নিতে এসে জালিয়াতির অভিযোগে চার পরীক্ষার্থী আটক হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার (২৫ জুন) ভাইভা পরীক্ষায় অংশগ্রহণের সময় তাদের আটক করা হয়।

প্রাথমিকভাবে জানা গেছে, পরিচয় ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের সময় অসঙ্গতি ধরা পড়লে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। পরে জালিয়াতির অভিযোগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের আটক করে।
আটক পরীক্ষার্থীরা হলেন- মো. মোমিনুল ইসলাম মৃদুল, মো. সোহেল রানা, মো. রোমান এবং মামুন মিয়া।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অফিস সহায়ক পদে আজ ২৫ জুনের মৌখিক পরীক্ষার নির্ধারিত ৩৬ জন প্রার্থীর মধ্যে ৩০ জন প্রার্থী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী ৩০ জন প্রার্থীর মধ্যে আটককৃত এই ৪ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় আশানুরূপ পারদর্শিতা প্রদর্শন করতে ব্যর্থ হন। এ ছাড়া লিখিত পরীক্ষার উত্তরপত্রের হাতের লেখার সাথে মিল না পাওয়ায় তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।

আরও পড়ুন

জিজ্ঞাসাবাদে তারা প্রত্যেকে স্বীকার করেন যে, লিখিত পরীক্ষায় অংশগ্রহণ না করে অন্য ব্যক্তিদের প্রক্সি দেওয়ার মাধ্যমে লিখিত পরীক্ষায় তারা উত্তীর্ণ হন। পরবর্তী সময়ে লিখিত স্বীকারোক্তির পরিপ্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য শাহাবাগ থানায় তাদের হস্তান্তর করা হয়।

প্রসঙ্গত, মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদে জনবল নিয়োগের জন্য গত ১৯ জুন অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোট ১০৭ জন প্রার্থী নির্বাচিত হন। নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষা নেওয়ার জন্য ২৪, ২৫ এবং ২৮ জুন তারিখ নির্ধারণ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রক্সি দিয়ে লিখিত পরীক্ষা, ভাইভায় এসে আটক চার

বঙ্গোপসাগরে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী

আফগানিস্তানে সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা

জার্মানির মুখোমুখি ইকুয়েডর, খেলা শুরুর ৩ মিনিটেই সানের গোল