ভিডিও বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২৫ জুন, ২০২৬ ১১:০০ এএম

৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প এবার জাপানে

৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প এবার জাপানে, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক: লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার কিছু সময় পরেই ভূমিকম্পে কেঁপে উঠেছে পূর্ব এশিয়ার দেশ জাপান। মার্কিন ভূতত্ত্ব বিভাগের তথ্য বলছে, জাপানে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা রিখটার স্কেলে ৬ দশমিক ৯।

ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটি জাপানের কুজি শহর থেকে ৩৫ কিলোমিটার উত্তর-পূর্বে, ভূগর্ভের ৫১.৭ কিলোমিটার গভীরে আঘাত হানে।

ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে পরিস্থিতি মোকাবিলায় দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগকে ‘ক্ষয়ক্ষতির পরিমাণ জরুরি ভিত্তিতে মূল্যায়ন’ করার নির্দেশ দিয়েছেন।মুখ্য মন্ত্রিসভা সচিব মিনোরু কিহারা বলেছেন, এই ভূমিকম্প থেকে সুনামির কোনো আশঙ্কা নেই। এই মুহূর্তে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে আমরা ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়ন অব্যাহত রাখব। পারমাণবিক স্থাপনাগুলো থেকেও কোনো অস্বাভাবিকতার খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন

ভূমিকম্পের পর জেআর ইস্ট নামে পরিচিত ইস্ট জাপান রেলওয়ে কোম্পানি, জাপানের মূল দ্বীপের উত্তর প্রান্ত শিন-আওমোরি এবং টোকিওর মধ্যে তাদের বুলেট ট্রেন পরিষেবা স্থগিত করেছে।

সূত্র : সিএনএন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প এবার জাপানে

চীনের কমিউনিস্ট পার্টি ও বিএনপির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

বিশ্বকাপ ফুটবলে নকআউটের প্রথম প্রতিপক্ষ কারা

মাদারীপুরে ভাইয়ের ঘুষিতে প্রাণ গেলো আরেক ভাইয়ের

বাংলাদেশ-ভারত মুখোমুখি আজ

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ