ভিডিও বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২৫ জুন, ২০২৬ ০৩:১১ এএম

লাইনচ্যুত তিন বগি রেখেই চট্টগ্রামের পথে বিজয় এক্সপ্রেস

ছবি : সংগৃহীত, লাইনচ্যুত তিন বগি রেখেই চট্টগ্রামের পথে বিজয় এক্সপ্রেস

ময়মনসিংহের গৌরীপুর রেলওয়ে জংশন স্টেশনে আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে সাময়িকভাবে ট্রেন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। তবে লাইনচ্যুত বগিগুলো ঘটনাস্থলে রেখেই ট্রেনটির বাকি অংশ চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে দেওয়া হয়েছে।

বুধবার (২৪ জুন) রাত পৌনে ১১টার দিকে গৌরীপুর রেলওয়ে জংশন স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। তবে দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রেলওয়ে সূত্র জানায়, জামালপুর থেকে চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস গৌরীপুর স্টেশনে ইঞ্জিন পরিবর্তনের পর পুনরায় যাত্রা শুরু করলে তিনটি কোচ লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পর পরিস্থিতি পর্যালোচনা করে লাইনচ্যুত কোচগুলো স্টেশন এলাকায় রেখেই ট্রেনটির বাকি অংশ রাত ১২টা ২৫ মিনিটে চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়।

এদিকে লাইনচ্যুত কোচগুলো উদ্ধারে ময়মনসিংহ থেকে একটি রিলিফ ট্রেন রাত ১২টা ২০ মিনিটে ঘটনাস্থলের উদ্দেশে যাত্রা করে। উদ্ধারকারী দল পৌঁছানোর পর বগিগুলো সরিয়ে রেললাইন সচল করার কাজ শুরু করবে।

আরও পড়ুন

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার অভিযান শেষ হওয়ার পর ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক হবে। তবে ততক্ষণ পর্যন্ত ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে চলাচলকারী ট্রেনগুলোর সময়সূচিতে বিলম্ব বা পরিবর্তন হতে পারে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন বলেন, বিজয় এক্সপ্রেসের তিনটি বগি লাইনচ্যুত হওয়ার পর সেগুলো ঘটনাস্থলে রেখে ট্রেনটির বাকি অংশ চট্টগ্রামের উদ্দেশে পাঠানো হয়েছে। একই সঙ্গে লোকোশেড থেকে একটি রিলিফ ট্রেন উদ্ধারকাজের জন্য ঘটনাস্থলে রওনা হয়েছে। তিনি জানান, দুর্ঘটনায় কেউ হতাহত হননি এবং উদ্ধারকাজ সম্পন্ন করতে কিছুটা সময় লাগবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাইনচ্যুত তিন বগি রেখেই চট্টগ্রামের পথে বিজয় এক্সপ্রেস

যেমন হল স্কটল্যান্ড ম্যাচে ব্রাজিলের শুরুর একাদশ, আছেন কি নেইমার?

কাতারের বিপক্ষে প্রথমার্ধে ২-১ ব্যবধানে এগিয়ে বসনিয়া

যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের

বজ্রপাতে প্রাণহানি কমাতে ১৫ জেলায় সরকারের বড় উদ্যোগ

‘এমনভাবে দৌড়াও, যেন আজই তোমার জীবনের শেষ দিন’, নেইমারের বাবার আবেগঘন বার্তা