ভিডিও বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২৪ জুন, ২০২৬ ০৪:৪২ পিএম

হরমুজ প্রণালিতে অস্থায়ী নৌপথ চালু করছে ওমান

হরমুজ প্রণালিতে অস্থায়ী নৌপথ চালু করছে ওমান, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক ও নিরাপদ রাখতে ব্যবস্থা নিচ্ছে ওমান। জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) সহযোগিতায় একটি অস্থায়ী ট্রানজিট করিডোর বা নিরাপদ নৌপথ চালুর উদ্যোগ নিয়েছে দেশটি।

মঙ্গলবার (২৩ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ওমানের ম্যারিটাইম সিকিউরিটি সেন্টার এ তথ্য জানায়। সংস্থাটি বলেছে, আন্তর্জাতিক আইন মেনে চলা এবং হরমুজ প্রণালিতে টোলমুক্ত ও নিরাপদ নৌচলাচল নিশ্চিত করার প্রতিশ্রুতির অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আরও পড়ুন

সংস্থাটি আরও জানিয়েছে, এই করিডোর ব্যবহার করতে ইচ্ছুক জাহাজগুলোকে আইএমওর সঙ্গে সমন্বয় করে চলতে হবে। তবে এখানে ইরানের কথা বলা হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালিতে অস্থায়ী নৌপথ চালু করছে ওমান

বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী

পশ্চিমবঙ্গে গুঁড়িয়ে দেওয়া হলো তৃণমূলের দলীয় কার্যালয়

অফিসিয়াল ফেসবুক পেজে বাংলাদেশ নিয়ে যা বলল ফিফা

ফ্রান্সে প্রথমবার ইবোলা শনাক্ত

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ড আহতের ঘটনায় গ্রেপ্তার ২