ভিডিও বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২৪ জুন, ২০২৬ ১০:৫৯ পিএম

টিএমএসএস আয়োজনে বগুড়ায় চাকরি মেলা অনুষ্ঠিত

টিএমএসএস আয়োজনে বগুড়ায় চাকরি মেলা অনুষ্ঠিত

যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং চাকরিপ্রত্যাশীদের সাথে নিয়োগদাতা প্রতিষ্ঠানের কার্যকর সংযোগ স্থাপনের লক্ষ্যে টিএমএসএস-রেইজ প্রকল্পের আওতায় চাকরি মেলা অনুষ্ঠিত হয়। টিএমএসএস’র বাস্তবায়নে ও পিকেএসএফ সহায়তায় আজ বুধবার (২৪ জুন) বগুড়ার ঠেঙ্গামারাস্থ টিএমএসএস বিনোদন জগৎ-এ টিএমএসএস’র উপ-নির্বাহী পরিচালক মো: সোহরাব আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) জ্যোতি বিকাশ চন্দ্র।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-মহাব্যবস্থাপক বিসিক জেলা কার্যালয়, বগুড়া এ কে এম মাহফুজুর রহমান, টিএমএসএস পরিচালনা পর্ষদের উপদেষ্টা আয়শা বেগম, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার টিটিসি বগুড়ার অধ্যক্ষ প্রকৌশলী এস এম ইমদাদুল হক,রেইজ প্রকল্প প্রোগ্রাম ম্যানেজার, পল্লী-কর্ম সহায়ক ফাউন্ডেশন মো: ফারুক হোসেন, টিএমএসএস পরিচালক আতিকুর রহমান প্রমুখ।

গেষ্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন টিএমএসএস প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম। এছাড়াও আমন্ত্রিত অতিথিবৃন্দ, টিএমএসএস উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, দেশের তরুণ জনগোষ্ঠীকে দক্ষতা ও কর্মসংস্থানের মূলধারায় যুক্ত করতে টিএমএসএস-রেইজ প্রকল্প বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। সেই ধারাবাহিক প্রচেষ্টার একটি উল্লেখযোগ্য উদ্যোগ, চাকরি মেলা যা চাকরিপ্রত্যাশী এবং নিয়োগদাতা প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সেতুবন্ধন তৈরি করেছে। উল্লেখ্য যে মেলায় সাতশ’র অধিক সিভি জমা পড়ে এবং একশ’ উনিশ চাকরিপ্রত্যাশীকে অন-স্পট ইন্টারভিউ এর মাধ্যমে চাকরি প্রদান করা হয়। বাকি প্রার্থীদের যোগ্যতা যাচাই শেষে পর্যায়ক্রমে চাকরির সুযোগ দেওয়া হবে।

আরও পড়ুন

অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীরা বলেন, এক ছাদের নিচে একাধিক প্রতিষ্ঠানের সাথে সরাসরি যোগাযোগ এবং সাক্ষাৎকারে অংশগ্রহণের সুযোগ তাদের জন্য অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। অন্যদিকে নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা যোগ্য ও সম্ভাবনাময় জনবল নির্বাচনের সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেন।

দিনব্যাপী মেলায় চাকরিপ্রত্যাশী তরুণ-তরুণী, শিক্ষার্থী, প্রশিক্ষণার্থী ও বিভিন্ন চাকরি প্রদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের স্বত:স্ফূর্ত অংশগ্রহণে প্রাণচাঞ্চল্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। মেলায় ১৮টি স্বনামধন্য নিয়োগদাতা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

চাকরিপ্রার্থীদের জন্য ছিল অন-স্পট ইন্টারভিউ, লাইভ সিভি রিভিউ, ক্যারিয়ার কাউন্সেলিং, দক্ষতা উন্নয়ন বিষয়ক পরামর্শ এবং চাকরির বাজার সম্পর্কিত তথ্যসেবা। ফলে অংশগ্রহণকারীরা নিজেদের যোগ্যতা ও দক্ষতা উপস্থাপনের পাশাপাশি কর্মজীবন গঠনে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা লাভ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিএমএসএস আয়োজনে বগুড়ায় চাকরি মেলা অনুষ্ঠিত

ঢাবিতে মেসির ৩৯তম জন্মদিন উদযাপন, কেক কাটলো আর্জেন্টাইন সমর্থকরা

বগুড়ার সোনাতলায় চিল্লিপাড়া-কাতলাহার খাল খননের দাবি আজও বাস্তবায়িত হয়নি

কুড়িগ্রামের রাজারহাটে শিশু ধর্ষণ অভিযুক্তকে গণধোলাই দিয়ে থানায় সোপর্দ

বগুড়ার সোনাতলায় ৯৫ বছর বয়সে নিয়মিত করতোয়া পড়েন রাবেয়া

ঠাকুরগাঁওয়ে ‘আর্জেন্টিনা সবজি ভান্ডার’ জার্সি পরে গেলে সবজিতে বিশেষ ছাড়