বগুড়ার শাজাহানপুরে হেরোইনসহ দুই বাসযাত্রী গ্রেফতার
স্টাফ রিপোর্টার : র্যাব-১২ বগুড়ার সদস্যরা হানিফ পরিবহনের একটি বাসে অভিনব কায়দায় বহনকালে ৩৩৫ গ্রাম হেরোইনসহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে। র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী হানিফ পরিবহনের যাত্রীবাহী বাসে করে কতিপয় ব্যক্তি হেরোইন কেনা-বেচার উদ্দেশ্যে নিজেদের কাছে রেখে বহন করে নিয়ে আসছে এমন তথ্যের ভিত্তিতে গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে র্যাব-১২ বগুড়ার সদস্যরা অভিযানে নামে।
অভিযানকালে বগুড়ার শাজাহানপুর উপজেলার নিউ সৌখিন হাইওয়ে রেষ্টুরেন্ট এর সামনে ঢাকা টু রংপুর মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব ১৫-২৯৬৫)কে থামানো হয়। এসময় ওই বাস হতে যাত্রীদের নিচে নামানো হয়। এরপর অভিযুক্ত যাত্রী মোঃ রুমন মিয়া (৪২) ও আব্দুল কাদের (২৩) এর দেহ তল্লাশি করে ৩৩৫ গ্রাম হেরোইন উদ্ধার করে তাদের গ্রেফতার করা হয়।
আরও পড়ুনধৃত রুমন রংপুরের কলেজ রোড লালবাগ কেডিসি এলাকার মৃত গোলাম মোস্তফা দুলালের ছেলে এবং কাদের একই জেলার তাজহাট থানার আলহাজ্ব নগর এলাকার মৃত জহিরুল ইসলামের ছেলে। ধৃত আসামিদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন



_medium_1782243777.jpg)


_medium_1782315472.jpg)
