পঞ্চগড়ে শিয়ালের কামড়ে শিশুসহ আহত ৯
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে অমরখানা ইউনিয়নের গোয়ালপাড়া এলাকায় গতকাল সোমবার বিকেল পর্যন্ত পাগলা শিয়ালের কামড়ে শিশুসহ অন্তত নয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় বিক্ষুব্ধ লোকজন শিয়ালটিকে পিটিয়ে মেরে ফেলে।
স্থানীয়রা জানায়, গতকাল সোমবার বিকেলে ওই এলাকায় চা বাগান থেকে একটি শেয়াল এসে প্রথমে শিশুসহ কয়েক জনকে কামড় দেয়। আহতদের হাসপাতালে পাঠানোর পর শিয়াল ধরতে লাঠি নিয়ে তাড়া করে লোকজন। তখন আবারও কয়েক জনকে আক্রমণ করে। এক পর্যায়ে শিয়ালটিকে ধরে পিটিয়ে মেরে ফেলে তারা।
আহতদের মধ্যে গোয়ালপাড়া এলাকার ইসমাইল হোসেন (৪৫), বেলাল হোসেন (৪২), মফিজ উদ্দিন (৫০), আবদুর রাজ্জাক (৫১), জুঁই আক্তার (৫) কে হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে ইসমাইল হোসেন ও জুঁই আক্তার চিকিৎসাধীন রয়েছে।
আরও পড়ুনআহত ইসমাইল হোসেন বলেন, প্রতিবেশী একটি শিশুকে শিয়াল কামড়ানোর পর বিকেলে বাড়ির পাশে আমাদের একটা ছাগলকে শিয়াল ধরেছিল। এ সময় আমি শিয়ালটিকে তাড়াতে গেলে শিয়ালটি আমার ওপর ঝাঁপিয়ে পড়ে। আমি দাঁড়ানো অবস্থায় শিয়ালটা আমার চোখের নিচে গালে একাধিক জায়গায় কামড় দেয়।
মন্তব্য করুন







