ভিডিও মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২৩ জুন, ২০২৬ ১০:৪৮ পিএম

জেলা পরিষদ প্রশাসকের হস্তক্ষেপে পাবনার ভাঙ্গুড়া ডাক বাংলোর জায়গা দখলমুক্ত

জেলা পরিষদ প্রশাসকের হস্তক্ষেপে পাবনার ভাঙ্গুড়া ডাক বাংলোর জায়গা দখলমুক্ত

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়া ডাকবাংলোর জবরদখলকৃত জায়গা থেকে আরসিসি পিলার ভেঙে দিয়েছেন প্রশাসন। গতকাল সোমবার মধ্যরাতে পাবনা জেলা পরিষদের শরৎনগর বাজারস্থ বাংলোর পেছনের ওয়াল ভেঙে বেশ কিছুটা জায়গা দখল করে সেখানে ব্যবসায়ী গোলাম মোস্তফা ঢালাই পিলার নির্মাণ শুরু করেন।

আজ মঙ্গলবার (২৩ জুন) সামাজিক যোগাযোগ ও পত্র-পত্রিকায় ভাইরাল হলে ডাক বাংলোর জায়গা দখলের বিষয়টি জেলা পরিষদের প্রশাসক জহুরুল ইসলাম বিশু অবগত হন। তিনি তাৎক্ষণিক জেলা পরিষদের সার্ভেয়ার পাঠান এবং ভাঙ্গুড়া উপজেলা প্রশাসনকে কার্যকর ব্যবস্থা নিতে অনুরোধ করেন।

আরও পড়ুন

গতকাল দুপুরে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্র্রেট মিজানুর রহমান ঘটনাস্থলে গিয়ে জরিপ পরিচালনা করেন। জরিপে ডাক বাংলোর যতটুকু জায়গা জবরদখল করা হয়েছে তা ভেঙে ফেলার নির্দেশ দেন। এভাবে প্রাচীন ডাক বাংলোর কোটি টাকার সম্পত্তি উদ্ধার হয়। এজন্য স্থানীয় অধিবাসীরা উপজেলা প্রশাসন ও জেলা পরিষদের প্রশাসককে ধন্যবাদ জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেলা পরিষদ প্রশাসকের হস্তক্ষেপে পাবনার ভাঙ্গুড়া ডাক বাংলোর জায়গা দখলমুক্ত

রংপুরে হোটেলের ছাদ থেকে পড়ে তরুণীর মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১

বগুড়ায় সময়ের দাবি আধুনিক শিল্পপার্ক : শত কোটি টাকার রপ্তানি বন্ধ, ঝুঁকির মুখে ৪ হাজার কারখানা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে ভারতীয় নাগরিক আটক

নীলফামারীর কিশোরগঞ্জে বাড়িতে চুরি

বগুড়ার কাহালুতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার