রংপুরে হোটেলের ছাদ থেকে পড়ে তরুণীর মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১
রংপুর জেলা প্রতিনিধি: রংপুর নগরীর নর্থভিউ হোটেলের ছাদ থেকে পড়ে নুজসাত নামে এক তরুণীর মৃত্যুর ঘটনায় প্রাইভেট শিক্ষক শাহরিয়ার আহমেদ সাকিন (২৫) নামে এক মেডিকেল শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৩ জুন) বিকেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার(ডিবি) সনাতন চক্রবর্তী। গ্রেফতারকৃত সাকিন রংপুর মেডিকেল কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী।
পুলিশ জানায়, শাহরিয়ার আহমেদ সাকিন নিহত নুজসাতের প্রাইভেট শিক্ষক ছিলেন। নুজসাতের বাবা নজরুল ইসলাম বাদি হয়ে সাকিনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার পরপরই তাকে গ্রেফতার করা হয়।
রংপুর মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, নুজসাতের মৃত্যুর ঘটনায় প্ররোচনার অভিযোগে নিহতের বাবার করা মামলায় একজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুনউল্লেখ্য, গতকাল সোমবার নুজসাত বিকেলে হোটেলের ৮ম তলা ভবনের ছাদে ওঠে। সেখানে ঘন্টাব্যাপী অবস্থানের একপর্যায়ে ছাদের রেলিংয়ের উপর উঠে বসে। এরপর পা ঝোলানো অবস্থায় উল্টোভাবে নিচে পড়ে যায়।
মন্তব্য করুন







