মালয়েশিয়ায় তারেক রহমানের সামনে মালয়েশিয়ান শিল্পী গাইলেন ইমরানের গান
অভি মঈনুদ্দীন ঃ প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর দায়িত্ব গ্রহণের পর গত ২১ থেকে ২২ জুন ২০২৬ তারিখে মালয়েশিয়ায় প্রথম দ্বিপক্ষীয় রাষ্ট্রীয় সফর সম্পন্ন করেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও রাজা সুলতান ইব্রাহিম সুলতান ইস্কান্দারের সঙ্গে তাঁর ফলপ্রসূ বৈঠকে বাণিজ্য বৃদ্ধি, মুক্ত বাণিজ্য চুক্তি আলোচনা, শ্রমবাজার উন্মুক্তকরণ, ও বিনিয়োগের বিষয়গুলো প্রাধান্য পায়। এই সফরে আয়োজিত এক অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে মালয়েশিয়ান একজন শিল্পী ইমরানের কন্ঠের বহুল জনপ্রিয় গান ‘বলতে বলতে চলতে চলতে’ গানটি পরিবেশন করেন। আর মালয়েশিয়ান শিল্পীর কন্ঠে ইমরানের গাওয়া এই গানটি সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে থাকা কার্ডিওলজিটস্ট মনোয়ারুল কাদির বিটু তার নিজের ফেসবুকে শেয়ার করার পর বেশ আলোচনায় আসে বিষয়টি। এমন কী ইমরান নিজের গাওয়া এই গান প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনে মালয়েশিয়ান শিল্পীর কন্ঠে পরিবেশন হতে দেখে ভীষণ উচ্ছ্বসিত হন।
ইমরান বলেন,‘ আমি যখন প্রথম ফেসবুকে বিষয়টি দেখি বিশ্বাসই করতে পারিনি। পরে বেশ কয়েকবার নিজে দেখলাম। অবশ্যই এটি অনেক অনেক ভালোলাগার বিষয়। কারণ মালয়েশিয়াতে আমার দেশের রাষ্ট্রপ্রধান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনে সেখানকার শিল্পী আমার গান গাইছে-এটাতো আসলে সত্যিই অনেক বড় বিষয়। যদি তিনি গানটি আগে নাও শুনে থাকেন , এই আয়োজনে তিনি গানটি শুনেছেন এবং আমার কন্ঠ মালয়েশিয়ার রাষ্ট্রীয় অনুষ্ঠানে পরিবেশিত হয়েছে এটাই অনেক বড় প্রাপ্তি। এটাও জানা হয়েগেলো যে এরপর যদি মালয়েশিয়াতে কোনো শো থাকে তবে এই গান আমাকে হয়তো বারবার গাইতেও হতে পারে। আর যদি সেই শিল্পীর সাথে দেখা করার সুযোগ থাকে তবে নিশ্চয়ই দেখা করবো। কারণ তিনি এমন আয়োজনে আমার গাওয়া গান গেয়ে আমাকে তথা বাংলাদেশকে, বাংলা ভাষাকে, বাংলাদেশের গানকে সম্মান জানালেন।’
আরও পড়ুনউল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান এই মুহূর্তে চীন সফরে আছেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








