ভিডিও মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২৩ জুন, ২০২৬ ০৮:৩২ পিএম

প্রথমবার একসঙ্গে দিলারা জামান, আবুল হায়াত, ডলি জহুর

দিলারা জামান, আবুল হায়াত, ডলি জহুর

অভি মঈনুদ্দীন ঃ আজ থেকে বহু বছর আগে জীবন্ত কিংবদন্তী গুনী অভিনেতা, নাট্যকার, পরিচালক আবুল হায়াতের পরিচালনায় ‘শেষ পত্র’ নাটকে অভিনয় করেছিলেন দিলারা জামান, শর্মিলী আহমেদ, ডলি জহুর ও চিত্রলেখা গুহ। তবে সে নাটকে অভিনয় করেননি আবুল হায়াত। মাঝে আরো অনেক বছর পেরিয়ে গেলেও তাদের একসঙ্গে কোনো নাটকে আর কাজ করারও সুযোগ হয়ে উঠেনি।

তবে এবারই প্রথম দিলারা জামান, আবুল হায়াত ও ডলি জহুর একসঙ্গে একটি নাটকে অভিনয় করলেন। একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই তিন গুনী কিংবদন্তী অভিনয়শিল্পী বহু নাটকের গুনী নির্মাতা রাহাত কবিরের চিত্রনাট্য ও পরিচালনায় ‘দাদী ভয়ংকর’ নামের একটি নাটকে অভিনয় করেছেন। আজই নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। নাটকে আরো অভিনয় করেছেন নাদের চৌধুরী, করভী মিজান, আরশ খান ও উর্বী। গল্প প্রসঙ্গে পরিচালক রাহাত কবির বলেন, ‘ ইন্টারনেট-এর ভালো দিকও আছে খারাপ দিকও আছে। আমরা চাইলে ভালো দিকটা ব্যবহার করতে পারি আবার খারাপ দিকটাও ব্যবহার করতে পারি। নাটকে ভালো খারাপ দুটো দিকই দেখানো হয়েছে। কিন্তু ভালো দিকটা কীভাবে ব্যবহার করা যায়-সেই বিষয়টাই অনুপ্রেরণা হিসেবে দেখানো হয়েছে। নাটকে তিনজন কিংবদন্তী গুনী শিল্পীর সিডিউল মেলাতে আমার কষ্ট হয়েছে, কিন্তু তারা ভীষণ আন্তরিকতার সাথে অনেক কষ্ট করে নাটকে অভিনয় করেছেন। এই নাটক আমার জীবনের মাইলফলক হয়ে থাকবে।’

আবুল হায়াত বলেন, ‘ভীষণ ভীষণ ভালোলেগেছে নাটকটিতে কাজ করে। কারণ সিনিয়র কয়েকজন শিল্পীকে এক করে নাটক নির্মাণ করা খুউব কঠিন একটি কাজ। রাহাত কবিরকে ধন্যবাদ জানাই এমন একটি গল্প চুড়ান্ত করে আমাদের নিয়ে নাটক নির্মাণের জন্য।’

দিলারা জামান বলেন,‘ প্রযুক্তি আমাদের যতোটা স্বাচ্ছন্দ্যতা দিচ্ছে ঠিক ততোটাই বিপদও ডেকে আনছে। সেই ব্যাপারেই মূলত নাটকের মধ্যদিয়ে সবাইকে সাবধান করে দেয়া। খুউব ভালোলেগেছে একসঙ্গে একই নাটকে অভিনয় করে। আমারতো বারবার সেই শেষ পত্রের দিনগুলোর কথা মনে পড়ছিলো।’

আরও পড়ুন

ডলি জহুর বলেন,‘ অনেক বছর আগে হায়াত ভাইয়ের পরিচালনায আমরা চারজন একসঙ্গে অভিনয় করেছিলাম, তারমধ্যে শর্মিলী আপা আমাদের মাঝে নেই। আসলে দিলারা আপা, হায়াত ভাইযের সঙ্গে এক নাটকে কাজ করাটা এটা যে আসলে কতোটা ভালোলাগার বিষয় তা ভাষায় প্রকাশের নয়। ধন্যবাদ পরিচালক রাহাত কবিরকে।’

উল্লেখ্য, নাটকে দিলারা জামান দিলরুবা, আবুল হায়াত রাইসুল এবং ডলি জহুর মর্জিনা চরিত্রে অভিনয় করেছেন। শিগগিরই নাটকটি একটি ইউটিউব চ্যানেলে প্রচার হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমবার একসঙ্গে দিলারা জামান, আবুল হায়াত, ডলি জহুর

‘আমার বন্ধু মহাজাদু জানে’ : জনপ্রিয় এই গানে ফুটে উঠল বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্বের নতুন অধ্যায়

টেকনাফে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ১০

ব্রাজিলের গোলকিপারের জার্সিতে পরিবর্তন আনল ফিফা

এবার বিশ্বকাপে মাঠে বসে ম্যাচ দেখতে কত খরচ হচ্ছে, জানেন কি?

মুন্সীগঞ্জে হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেফতার ১