ভিডিও মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২৩ জুন, ২০২৬ ০৬:৩৩ পিএম

আ.লীগ এখন আরও প্রবলভাবে আছে: শাওন

অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজা শাওন।

বিনোদন ডেস্কঃ কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক ফেসবুক পোস্টে নতুন করে আলোচনায় এসেছেন অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজা শাওন।
 
মঙ্গলবার (২৩ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই পোস্টে তিনি দাবি করেন, 'আওয়ামী লীগ আরও প্রবলভাবে আছে।' তার এই মন্তব্য ঘিরে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া। রাজনৈতিক বাস্তবতা, দলের বর্তমান অবস্থান এবং ভবিষ্যৎ নিয়ে শাওনের এমন বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে নানা বিতর্কেরও জন্ম দিয়েছে। পোস্টটি প্রকাশের পর থেকেই বিষয়টি নিয়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা।
 
মেহের আফরোজা শাওন তার পোস্টে বলেন, "মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছিলেন 'আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই', কিন্তু আমি তো দেখছি আওয়ামী লীগ এমন প্রবলভাবে আছে যা আগে কখনো ছিল না! আওয়ামী লীগের ৭৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী খোদ আওয়ামী লীগ সরকারের আমলের চেয়ে আরো বেশি আলোচিত ও সফল করে তুলবার জন‍্য বর্তমান সরকারকে ধন্যবাদ।"
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ.লীগ এখন আরও প্রবলভাবে আছে: শাওন

কর্ণফুলী গ্রুপের ম্যানেজার নিয়োগ, বেতন ৫০ হাজার

মালয়েশিয়ার উষ্ণ অভ্যর্থনা ও আতিথেয়তার জন্য তারেক রহমানের কৃতজ্ঞতা প্রকাশ

আড়ংয়ের নিয়োগ বিজ্ঞপ্তি, এইচএসসি পাসেই আবেদন

১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও, লাগবে না অভিজ্ঞতা

একযোগে ১৬ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ