ভিডিও মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২৩ জুন, ২০২৬ ০১:২৮ পিএম

গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডবুকে মেসির নতুন চার রেকর্ড

গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডবুকে মেসির নতুন চার রেকর্ড, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : অস্ট্রিয়ার বিপক্ষে জয়ের দিনে আবারও ইতিহাস গড়লেন লিওনেল মেসি। বয়স ৩৮, তবু যেন সময়ের নিয়ম মানতে নারাজ আর্জেন্টাইন মহাতারকা। বিশ্বকাপে একের পর এক রেকর্ড নিজের করে নিয়ে ফুটবল দুনিয়াকে আবারও তাক লাগিয়ে দিয়েছেন তিনি।

নকআউট পর্বে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনাকে সামনে এগিয়ে নিতে বড় ভূমিকা রাখেন মেসি। এই ম্যাচে জোড়া গোল করেন তিনি। সেই সঙ্গে বিশ্বকাপ ইতিহাসে নিজের অবস্থানকে আরও অপ্রতিরোধ্য করে তোলেন এই কিংবদন্তি। এদিকে এই ম্যাচে ৪টি রেকর্ড নিজের করে নিয়েছেন ক্ষুদে ম্যাজেশিয়ান, যেগুলোকে স্বীকৃতি দিয়েছে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডবুকও। 

অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোলের পর বিশ্বকাপে মেসির গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৮। এর মাধ্যমে তিনি জার্মানির মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড ছাড়িয়ে এককভাবে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার আসনে বসেন। শুধু তাই নয়, নারী ও পুরুষ মিলিয়ে বিশ্বকাপে সর্বোচ্চ ১৭ গোল করা ব্রাজিলিয়ান কিংবদন্তি মার্তার রেকর্ডকেও পেছনে ফেলেন তিনি। বিশ্বকাপে এটি ছিল মেসির ১৮তম জয়ও। এই অর্জনের মাধ্যমে তিনি আবারও ছাড়িয়ে যান ক্লোসাকে, যিনি এতদিন ১৭ জয়ে শীর্ষে ছিলেন। ২০০৬ সালে বিশ্বকাপ অভিষেকের পর ছয়টি আসরে অংশ নিয়ে ধীরে ধীরে এই মাইলফলকে পৌঁছেছেন আর্জেন্টিনার অধিনায়ক।

আরও পড়ুন

বিশ্বকাপে মেসির ম্যাচসংখ্যাও এখন ২৮। কাতার বিশ্বকাপের ফাইনালে তিনি জার্মান কিংবদন্তি লোথার ম্যাথিউসের ২৫ ম্যাচের রেকর্ড ভেঙেছিলেন। এরপর আলজেরিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নেমে সেই রেকর্ড আরও সমৃদ্ধ করেছেন তিনি। খেলার সময়ের দিক থেকেও মেসির আধিপত্য চোখে পড়ার মতো। অস্ট্রিয়ার বিপক্ষে পুরো ম্যাচের কাছাকাছি খেলে বিশ্বকাপে তার মোট খেলার মিনিট দাঁড়িয়েছে ২,৪৮৯। এর আগে কাতার বিশ্বকাপের ফাইনালে ইতালির কিংবদন্তি পাওলো মালদিনির ২,২১৭ মিনিটের রেকর্ড ভেঙে দিয়েছিলেন তিনি।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডবুকে মেসির নতুন চার রেকর্ড

শিক্ষার্থীদের রাজাকার আখ্যা দেওয়া ঢাবির চার শিক্ষককে বহিস্কার 

ফেসবুকে গান গেয়ে ভাইরাল হতে চায় ঢাবি শিক্ষক : অব্যহতি দিলো প্রশাসন 

সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ

কাঁঠাল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে প্রাণ হারালেন ঢাবির রোকেয়া হলের বাগানমালী 

ছাত্রদের যৌন নির্যাতন:  ঢাবি শিক্ষক এরশাদকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ করলো প্রশাসন