দেশের জনগণ জাতিকে দিল্লির ক্রীতদাস বানাতে দেবে না: রিজভী
ফ্যাসিবাদ আবার উঁকি দিচ্ছে, যারা মানুষের স্বাধীনতা কেড়ে নিয়েছিল, কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল, জেল-জুলুম অত্যাচার করে বাড়িতে বাড়িতে পুলিশ পাঠিয়ে নির্যাতন করেছে, তারা পচা পানা থেকে উঁকি দিচ্ছে।
মঙ্গলবার (২৩ জুন) সকালে রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রতিবাদ মিছিল শেষে এসব কথা বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, গত ১৭ বছরে অসংখ্য নেতাকর্মী জেল-জুলুমের স্বীকার হয়েছে, গুম হয়েছে। জনগণ এসব আর দেখতে চায় না।
আরও পড়ুনরিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে। দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক







-6a397791a3645_medium_1782153044.jpg)