জ্লাতান ইব্রাহিমোভিচ
মেসির দুই ম্যাচে ৫ গোল, আমার দুই বিশ্বকাপে শূন্য
স্পোর্টস ডেস্ক: অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে ফুটবল ইতিহাসে আরও একবার নিজের নাম স্বর্ণাক্ষরে লিখেছেন লিওনেল মেসি। জার্মানির মিরোস্লাভ ক্লোসেকে টপকে তিনি এখন বিশ্বকাপ ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা (১৮ গোল)। ৩৬ পেরোনো মেসির এমন অতিমানবীয় পারফরম্যান্স দেখে মুগ্ধ সুইডিশ কিংবদন্তি জ্লাতান ইব্রাহিমোভিচ। অহংকারী মন্তব্যের জন্য পরিচিত এই স্ট্রাইকার এবার মেসির প্রশংসায় মেতে উঠলেন।
ফক্স স্পোর্টসের এক অনুষ্ঠানে জ্লাতান ইব্রাহিমোভিচ বলেন, ‘মেসি যে অনন্য, সেটা নিয়ে কখনোই কোনো সন্দেহ ছিল না। ম্যাচে এমন কিছু মুহূর্ত আসে যখন তাকে সাধারণ মানুষ মনে হয়। যেমন, আজ (গতকাল) ওর পেনাল্টি মিস করাটা। কিন্তু এরপরই এমন কিছু মুহূর্ত আসে যখন তাকে আর মানুষ মনে হয় না! এটাই মেসি। এখন পর্যন্ত এটা সম্পূর্ণভাবে তারই বিশ্বকাপ।’ চলতি বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিকের পর অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে মাত্র ২ ম্যাচেই ৫ গোল করে ফেলেছেন এলএমটেন। নিজের সঙ্গে তুলনা করে ইব্রাহিমোভিচ হাসতে হাসতে যোগ করেন, ‘আমি জানি না সে কোথায় থামবে। মাত্র দুই ম্যাচে ওর ৫ গোল! আর আমি দুটি বিশ্বকাপ খেলে একটাও গোল করতে পারিনি। তবে আমি ওর জন্য দারুণ খুশি। আশা করি সে এভাবেই খেলে যাবে। একদিন পরই ওর জন্মদিন, ওকে উপভোগ করতে দিন। আমরা সবাই ওর খেলা উপভোগ করছি, এটা সত্যিই অবিশ্বাস্য।’
আরও পড়ুনবিশ্বকাপের মঞ্চে টানা ৬ ম্যাচে গোল করার অনন্য এক রেকর্ডও ছুঁয়েছেন মেসি, যা এর আগে কেবল জুঁস্ত ফন্টেইন (১৯৫৮) এবং জাইরজিনহো (১৯৭০) করতে পেরেছিলেন। টানা দুই জয়ে এক ম্যাচ হাতে রেখেই আর্জেন্টিনার শেষ ৩২ নিশ্চিত করার পর অধিনায়ককে প্রশংসায় ভাসিয়েছেন কোচ লিওনেল স্কালোনিও, ‘লিও যতদিন চাইবে, ততদিনই সে সেরা হয়ে থাকবে। গত ২০ বছর ধরে প্রতিটা ম্যাচেই সে এই কাজটা করে আসছে।’
মন্তব্য করুন



-6a397791a3645_medium_1782153044.jpg)





