বগুড়ার আদমদীঘিতে ব্যানারসহ নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতা সাকিব আল হাসানকে (২৬) গ্রেফতার করেছে আদমদীঘি থানা পুলিশ। গতকাল রোববার সন্ধ্যায় তাকে আদমদীঘি সদরের তালশন কালিবাড়ি মোড় এলাকার একটি চায়ের দোকানের পিছন থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সাকিব আল হাসান আদমদীঘি সদর ইউপির তালশন গ্রামের ওসমান আলী খন্দকারের ছেলে। সে নিষিদ্ধ ছাত্রলীগের একজন নেতা ও উপজেলা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী ছিলেন।
আদমদীঘি থানা পুলিশ জানায়, ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের লক্ষ্যে গ্রেফতারকৃত সাকিব আল হাসানের নেতৃত্বে আদমদীঘির তালশন কালিবাড়ি মোড় এলাকার একটি চায়ের দোকানের পিছনে নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগের বেশ কিছু নেতাকর্মি জড়ো হয়।
আরও পড়ুনতারা আদমদীঘি থানা এলাকাসহ বিভিন্ন এলাকায় নাশকতামূলক কর্মকান্ড করে দেশে অস্থিতিশীল ও অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করার নিমিত্ত্বে একত্রিত হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গত রেবাবার সন্ধ্যায় উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে সাকিব আল হাসানকে একটি ১৫ ফিট ব্যানারসহ গ্রেফতার করে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া বলেন এ ঘটনায় সাকিব আল হাসানসহ প্রায় ৩০ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রুজু করে পরদিন আজ সোমবার (২২ জুন) তাকে আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন


_medium_1782134646.jpg)

_medium_1782133003.jpg)

_medium_1782129282.jpg)


